কোটার ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে মৃত্যু ‘বীর হনুমান’-খ্যাত শিশু অভিনেতা ও তাঁর দাদার

বলিউডে ফের শোকের ছায়া! ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন জনপ্রিয় শিশু অভিনেতা বীর শর্মা এবং তাঁর বড় ভাই শৌর্য শর্মা। যাদের বয়স যথাক্রমে ১০ বছর এবং ১৫ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন জনপ্রিয় শিশু অভিনেতা বীর শর্মা এবং তাঁর বড় ভাই শৌর্য শর্মা। যাদের বয়স যথাক্রমে ১০ বছর এবং ১৫ বছর। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজস্থানের কোটার অনন্তপুরা এলাকার দীপশ্রী বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন দুই ভাই। তাঁরা ওই বহুতল ভবনেই থাকতেন। মাঝ রাতে আচমকাই আগুন লেগে যাওয়ায় তাঁরা আর আগুন টপকে বাইরে বেরোতে পারেননি। মর্মান্তিক ভাবে মারা যান।

জনপ্রিয় পৌরাণিক ধারাবাহিক ‘বীর হনুমান’-এ তরুণ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন বীর। এরপর থেকেই তিনি বলিউডের ঘরোয়া নাম হয়ে ওঠেন। জানা গিয়েছে, আসন্ন একটি ছবিতে বীরের অভিনেতা সাইফ আলি খানের শৈশব রূপে অভিনয় করার কথা ছিল। কিন্তু ঝটকায় সব শেষ হয়ে গেল। অভিনয়ের পাশাপাশি বীর পড়াশোনাতেও দুর্ধর্ষ ছিল। বীরের বড় ভাই শৌর্য আইআইটি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বীর এবং শৌর্য ছিলেন অভিনেত্রী রীতা শর্মার ছেলে। যিনি একাধিক হিন্দি ওয়েব সিরিজে কাজ করেছেন। পাশাপাশি ক্র্যাশ কোর্স (২০২২), ক্রাইমস অ্যান্ড কনফেশনস (২০২১) এবং চাহাতেঁ (২০২৫) এর মতো ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

একটি প্রতিবেদন অনুসারে, ঘটনার দিন আগুন চতুর্থ তলায় লেগেছিল। আর সেই সময় বীর এবং তাঁর দাদা ঘরে একা ছিলেন। তাঁদের বাবা, জিতেন্দ্র শর্মা, যিনি একটি বেসরকারি কোচিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য, তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইরে ছিলেন। আর তাদের মা, রীতা, কাজের জন্যে মুম্বইতে ছিলেন। পুলিশের মতে, আগুন লাগার সময় ঘন ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে দুই শিশুই মারা যান। প্রতিবেশীরা অ্যাপার্টমেন্ট থেকে ধোঁয়া বের হতে দেখে দরজা ভেঙে ছেলেদের বের করে আনেন। অচেতন অবস্থায় তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। পৌঁছানোর পরি চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, প্রাথমিক তদন্তে ধারণা অনুযায়ী, আগুন শর্ট সার্কিটের কারণে লেগেছে। তাদের ড্রইং রুমটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। এবং ফ্ল্যাটের অন্যান্য অংশেও পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৈদ্যুতিক ত্রুটির কারণেই এটি ঘটেছে। তবে এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে, তাদের পরিবার দুটি শিশুর চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৮, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ