দিওয়ালির আগেই সুখবর, খুলছে সিনেমা হল

কমেছে করোনার দাপট। এরই মধ্যে সুরক্ষা বিধি মেনে আগামী ২২ অক্টোবরের পর থেকে খুলে যাচ্ছে সিনেমা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কমেছে করোনার দাপট। এরই মধ্যে সুরক্ষা বিধি মেনে আগামী ২২ অক্টোবরের পর থেকে মহারাষ্ট্রে খুলে যাচ্ছে সিনেমা হল। শনিবার সেই কথা ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।

মহারাষ্ট্রে অত্যন্ত দ্রুত গতিতে চলছে কোভিড টিকাদানের কাজ। তবু তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কায় আছে মারাঠা ভূম। এরই মধ্যে শুক্রবারই মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ৭ অক্টোবর থেকে সাধারণদের জন্য ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া হবে। এবার সেই সঙ্গে করোনাবিধি মেনে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার।

সম্প্রতি রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত, রাজ্যের মুখ্যসচিব সীতারাম কুন্তে, পরিচালক রোহিত শেট্টি, কুণাল কপূর, নাট্যব্যক্তিত্ব মকরন্দ দেশপাণ্ডে-সহ আরও কিছু মরাঠি শিল্পী। করোনার দ্বিতীয় ঢেউয়ে সব থেকে বেশি আঁচ পড়েছিল মহারাষ্ট্রে, যার ফলে বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল থেকে শুরু করে বিনোদনের ক্ষেত্রগুলি, যার ফলে ক্ষতির মুখ দেখতে শুরু করেছিল বিগ বাজেটের ছবিগুলি। তবে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের পর দিওয়ালির আগে খানিকটা আসার আলো দেখতে পারবেন হল মালিক থেকে শুরু করে ছবির নির্মাতারা।

 

‘আইনের হাত থেকে বাঁচতে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের