সত্যজিৎ সম্মানে ভারতীয় ডাকবিভাগের বিশেষ প্রচ্ছদ প্রকাশ

বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ভারতীয় ডাক বিভাগ ও থিজম গ্রুপ যৌথ উদ্যোগে এক বিশেষ ডাক টিকিটের প্রচ্ছদ প্রকাশ করল। সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৬৬বছর। দেখতে দেখতে পার হয়ে গেল এতগুলো বছর। পথের পাঁচালি। সত্যজিতের অনবদ্য সৃষ্টি, বাঙালির অহংকার, ভারতের গর্ব। বিশ্বজুড়ে প্রশংসিত এই চলচ্চিত্রের ৬৬ বছর পূর্ণ হচ্ছে এমন একটা সময়ে যখন বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উদযাপিত হচ্ছে। এ যেন একুশের বুকে স্রষ্টা ও সৃষ্টির নয়া এক যুগলবন্দী। এই ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ডাক বিভাগ ও থিজম গ্রুপ যৌথ উদ্যোগে এক বিশেষ স্পেশাল  প্রচ্ছদ প্রকাশ করল। সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের উপস্থিতিতে কলকাতার জিপিও ভবনের রোটান্ডায় এই অনুষ্ঠান আয়োজিত হয় বৃহস্পতিবার।

১৯৫৫ সালে ২৩ সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে পথের পাঁচালির জন্য সম্মানিত করা হয়েছিল সত্যজিৎ রায়কে। এত বছর পর ভারতীয় ডাক বিভাগ সত্যজিৎ রায়ের প্রতি এই সম্মাননা প্রদর্শন করতে দেখে আপ্লুত সন্দীপ রায়। তিনি জানান, ‘এই বছর বিশেষ উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ। আমার এটা ভেবেই ভাল লাগছে যে এই প্রজন্মও সত্যজিৎ রায়কে জানছে, পড়ছে ও তাঁর সিনেমা দেখছে। সর্বোপরি তাঁর সৃষ্টিকে নিয়ে গবেষণা করছে সিনেমা দেখছে। শুধু তাই নয় সত্যজিৎ রায়কে নিয়ে শতবর্ষে যে সকল পরিচালকরা নতুন সিনেমা তৈরি করছেন সেই বিষয়টিও আমাকে বেশ আনন্দ দিচ্ছে। গণমাধ্যম ও প্রচারমাধ্যম এই বিশেষ বছর নিয়ে যেভাবে লেখালেখি করছে বা প্রচার করছে সেটাও সত্যিই চোখে পড়ার মত। বাবার সঙ্গে একটা বয়সের পর ছবি নির্মাণের সময় সহযোদ্ধা হিসাবে থাকতাম। এখনও সেইসব দিনের স্মৃতিচারণ করি মাঝেমধ্যেই।’

জিপিও’র অনুষ্ঠানে সত্যজিৎ পুত্র ছাড়াও উপস্থিত ছিলেন সত্যজিৎ গবেষক একতা ভট্টাচার্য, নীরজ কুমার, মনোজ কুমার পিএমজি কলকাতা, দেবাশিস মুখোপাধ্যায়,  মনোজ কুমার, ডাইরেক্টর, জিপিও কলকাতা,  রীতম সাহা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটার সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের