৬৪ বছরের কেরিয়ারে প্রথমবার নিজের পুরো নাম সামনে আনলেন ধর্মেন্দ্র

অবশেষে, দীর্ঘ অপেক্ষার পর, সিনেমাটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল। তবে ছবিতে শাহিদ-কৃতির রসায়নের পাশাপাশি আরেকটি জিনিস সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হল প্রবীণ তারকা ধর্মেন্দ্রের নাম পরিবর্তন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চমৎকার খবর! ধর্মেন্দ্র, বলিউডের কিংবদন্তি অভিনেতা। প্রায় ৫ দশক ধরে তিনি বলিউডে রাজত্ব করছেন। বর্তমানে তাঁর ৮৮ বছর বয়স। পুরনোদের পাশাপাশি নতুনদের সঙ্গেও সমান তালে অভিনয় করে চলেছেন ধর্মেন্দ্র। তবে একটা জিনিস খেয়াল করেছেন, আমরা মোটামুটি সবাই জানি, ধর্মেন্দ্র পাঞ্জাবী, তাঁর পদবী দেওল। যেটি তাঁর ছেলেদের পদবী দেখে বোঝা যায়। কারণ অভিনেতা কখনই তাঁর গোটা নাম ছবিতে বা প্রকাশ্যে ব্যবহার করেননি। ছবিতে তাঁর নাম যখন প্রথমে দেওয়া হয়, তখনও শুধু ধর্মেন্দ্র বলেই শিরোনাম করা হয়। কেন তিনি নিজের নাম ছবিতে পুরো ব্যবহার করেন না তা জানা যায়নি! কিন্তু সম্প্রতি একটি দারুণ একটি কাণ্ড ঘটল।

৯ ফেব্রুয়ারি মুক্তি পেল শাহিদ কাপুর এবং কৃতি শ্যাননের ছবি ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’! এই কোনও ছবিতে প্রথমবার মহিলা রোবটিক ব্যবহার করা হল। হ্যাঁ, ছবিতে কৃতি স্যানন রোবটের ভূমিকায় অভিনয় করছেন। ইতিমধ্যেই বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে TBAUJ। ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র। অবশেষে, দীর্ঘ অপেক্ষার পর, সিনেমাটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল। তবে ছবিতে শাহিদ-কৃতির রসায়নের পাশাপাশি আরেকটি জিনিস সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হল প্রবীণ তারকা ধর্মেন্দ্রের নাম পরিবর্তন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করার পর থেকে তাঁর সাম্প্রতিক রিলিজ ‘রকি অর রানি কি প্রেম কাহানি’- সর্বদা তাঁকে ধর্মেন্দ্র বলেই ছবিতে পরিচয় করে দেওয়া হয়েছে।

কিন্তু ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়াতে’, ভক্তদের অবাক করল ধর্মেন্দ্রর পুরো নাম স্ক্রিনে দেখানোর জন্যে। যেখানে ধর্মেন্দ্রকে ‘ধর্মেন্দ্র সিং দেওল’ হিসাবে পরিচয় করে দেওয়া হয়েছে। আসলে ধর্মেন্দ্র ধর্ম সিং দেওল হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু শিল্পে যোগ দেওয়ার পর থেকে তাঁকে ধর্মেন্দ্র বলেই সবাই চেনেন। এদিকে তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়াতে ধর্মেন্দ্রর নাম পরিবর্তনের আগে পাকা অভিনেতা আগে কোনও ঘোষণাও করা করা হয়নি।সম্প্রতি ছবি রিলিজের আগে সাংবাদিক সম্মেলনে কৃতি স্যানন ধর্মেন্দ্রকে ‘পারিবারিক মানুষ’ বলে সম্বোধন করে তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, “আমি অনুভব করি যে তিনি একজন পারিবারিক মানুষ—এত প্রেমময়। যেমন তিনি অভিনয় করছেন, তিনি সত্যিই তীক্ষ্ণ, এবং তিনি দুর্দান্ত। কখনও কখনও আমরা ছবির লাইনগুলি ভুলে যেতাম। কিন্তু তিনি ভোলেন না। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই সুন্দর।

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯