এই মুহূর্তে




অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল ‘ধুরন্ধর’-এর ট্রেলার। রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর’-এর ট্রেলার প্রকাশ করা হয় মঙ্গলবার। ছবির ট্রেলারেই চরিত্রদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তবে গল্প সম্পর্কে খুব বেশি কিছু জানানো হয়নি। এটিই নেটিজেনদের মুগ্ধ করেছে। তারা মুখিয়ে রয়েছে প্রেক্ষাগৃহে গিয়ে ‘ধুরন্ধর’ দেখার জন্য। একজন নেটিজেন টুইট করেছেন, “আদিত্য ধর, আপনি যেটি তৈরি করেছেন তা অসাধারণ। সেরা ব্লকবাস্টার স্টাফ ধুরন্ধরের প্রতিটি ফ্রেমই আমাদের পয়সা উসুলের পূর্ণাঙ্গ আশ্বাস দিচ্ছে। প্রথম শোতেই বক্স অফিস কাঁপিয়ে দেবে।”

 

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

৪ মিনিট ৭ সেকেন্ড ট্রেলারের রানটাইম। ট্রেলারে ধুরন্ধরকে একজন নিখুঁত মাল্টি-স্টারার সিনেমার মতোই দেখতে লেগেছে। ট্রেলারে কেবল রণবীরই নয়, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং অক্ষয় খান্নার মতো অন্যান্য অভিনেতাদেরও ভাল সুযোগ দেওয়া হয়েছে। চলতি বছর  ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ মুক্তি পাচ্ছে। ট্রেলারটি দেখার পর সিনেপ্রেমীরা কার্যত নিশ্চিত যে, আদিত্য ধর পরিচালিত এই ছবিটি থেকে দর্শকরা এখন অনেক কিছুই আশা করছেন। খবর অনুযায়ী, ‘ধুরন্ধর’ দুটি ভাগে মুক্তি পাবে। প্রথম ভাগটি এই বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে, দ্বিতীয় ভাগটি ২০২৬ সালে বড় পর্দায় আসবে।

ভারতীয় গোয়েন্দা বিভাগের কিছু দুর্ধর্ষ ঘটনাকে মাথায় রেখেই ধুরন্ধর নির্মিত হয়েছে। এমনটাও শোনা যায় যে মেজর মোহিত শর্মার জীবনের উপর আধারিত হয়েছে এই সিনেমাটি। মেজর মোহিত শর্মা ছিলেন প্যারা স্পেশাল ফোর্সের আধিকারিক যিনি পাকিস্তানে আন্ডারকভার এজেন্ট হিসাবে কাজ করেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মিকা আগে ভাল গাইত না, আমার এক চুমুতেই তাঁর কন্ঠ সুরেলা হয়েছে’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

কাজের খাতিরে পাকিস্তান যাবেন? আলিয়ার জবাবে তোলপাড় নেটপাড়া

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

সমাজমাধ্যমে গা গরম করা ছবি জয়ার, দেখলে চোখ আটকে যাবে

অনুমতি ছাড়া সলমান খানের নাম-ছবি ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট

‘বিদ্যা ব্যানার্জি’র ছ্যাকায় টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’, ‘ফুলকি’দের, সেরা কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ