এই মুহূর্তে




ফের বিপাকে ‘ধুরন্ধর’, এবার মামলার হুমকি আসলামের বিধবা স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: ‘ধুরন্ধর’-এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্কে জেরবার। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগেই একাধিক কারণে আইনি বিপাকে পড়েছে রণবীর সিংহের আসন্ন ছবি। দাবি উঠেছে, ছবিটি মেজর মোহিত শর্মার জীবনীচিত্র। কিন্তু ছবির পরিচালক আদিত্য ধর এই গুজব উড়িয়ে দিয়েছেন। তবে একই অভিযোগ এনেছেন শহিদ মোহিত শর্মার পরিবার। ইতিমধ্যেই তাঁরা ছবির মুক্তি বন্ধের দাবি তুলে নির্মাতাদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। যেখানে দাবি করেছেন, এই ছবিতে স্পষ্ট তাঁদের ছেলের যন্ত্রণা, ত্যাগের কথা। কোনও শহিদের ছবি পণ্য হতে পারেনা। ধুরন্ধর বানানোর আগে তাদের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এবার ধুরন্ধরের বিরুদ্ধে আরও এক অভিযোগ আনলেন চৌধুরী আসলামের বিধবা স্ত্রী। তিনি দাবি করেছেন যে, ছবিতে তাঁর স্বামীকে মিথ্যা এবং নেতিবাচকভাবে চিত্রিত করা হয়েছে।

তিনি হুমকি দিয়েছেন যে, ধুরন্ধরে এই দৃশ্যের অপসারণ না করলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। আসলাম ছিলেন একজন পাকিস্তানি পুলিশ অফিসার। যিনি একজন এনকাউন্টার স্পেশালিস্ট ছিলেন। জঙ্গি দমনে বিখ্যাত ছিলেন। কিন্তু তাঁকে পাকিস্তান তেহরিক-ই-তালেবানের মোহমান্দ শাখার কাছে মরতে হয়েছিল। জানা যায়, রণবীর সিংহের এই ছবিটি একটি উচ্চ-স্তরের গুপ্তচরবৃত্তি থ্রিলার। ছবির অফিসিয়াল ট্রেলারে করাচির কুখ্যাত লিয়ারি পাড়ার গল্প ফুটে উঠেছে। যেখানে একসময় দুটি প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রের আধিপত্য ছিল। সিনেমাটিতে, প্রবীণ তারকা সঞ্জয় দত্ত চৌধুরী আসলামের চরিত্রে অভিনয় করেছেন। পুলিশ অফিসার ৯ জানুয়ারী, ২০১৪ তারিখে লিয়ারি এক্সপ্রেসওয়েতে গাড়িতে বোমা হামলায় মারা যান। পরে সেই দায় স্বীকার করে পাকিস্তান তেহরিক-ই-তালেবানের মোহমান্দ শাখা। আসলাম ছিলেন লিয়ারি গ্যাংস্টারদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সুপরিচিত। এর আগে ২০১১ সালে তার বাসভবনে বোমা হামলায় আটজন নিহত হয়েছিলেন।

আসলামের স্ত্রী নওরিন আসলাম অভিযোগ করেছেন যে, তিনি ৫ ডিসেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে ধুরন্ধর মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করছেন। ছবিটি দেখলেই তিনি জানতে পারবেন যে, চলচ্চিত্র নির্মাতারা তার স্বামীকে কীভাবে চিত্রিত করেছেন। ট্রেলারে একটি সংলাপেও তার আপত্তি। যেখানে আসলামকে ‘শয়তান এবং আমার জিনের সন্তান’ হিসাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং মুক্তির আগেই একের পর এক বিপাকে ধুরন্ধর। এখন দেখার বিষয়, আদৌ নির্ধারিত সময়ে মুক্তি পায় কিনা ছবিটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আচমকাই হাতে বন্দুক নিলেন শুভশ্রী, নিশানায় ‘মাসি’ বলা নেটা নাগরিকরা?

অভিনয়ে পা রাখতে চলেছেন রোনাল্ডো, কোন সিনেমায় দেখা যাবে ফুটবল আইকনকে?

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ