এই মুহূর্তে




দিশা পাটানির বাড়িতে গুলি হামলা, নায়িকার বাবাকে বৈধ আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি হামলা চালিয়েছে কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারার গ্যাং সদস্যরা। পরে এর দায় স্বীকার করেন গোদারা। দিশার বাড়ির এই ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল উত্তরপ্রদেশ সরকারকে। অভিনেত্রীর বাড়িতে প্রায় ৯-১০ রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। যাতে রীতিমতো ভয়ে শিঠিয়ে গিয়েছিলেন দিশার পরিবার। তবে ঘটনার দিন দিশা মুম্বইতেই ছিলেন। জানা যায়, দিশার দিদি খুশবু পাটানি সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই কারণেই তাঁদের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। হামলার দায় স্বীকার করে দুষ্কৃতীরা পরে জানায়, এখন থেকে সতর্ক না হলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর পরিণতি হবে। এই ঘটনার দিন কয়েক পরেই ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। মুম্বইতে দিশা পাটানির নিরাপত্তা বাড়ানো হয়। কিন্তু এখনও ভয়ে রয়েছেন দিশার পরিবার। সেই কারণে এবার বরেলি জেলা প্রশাসন দিশা পাটানির বাবা জগদীশ পাটানিকে একটি অস্ত্র রাখার লাইসেন্স দিয়েছে। রবিবার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আসলে বাড়িতে হামলার পর দিশার বাবা তথা অবসরপ্রাপ্ত ডিএসপি জগদীশ পাটানি বরেলি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অস্ত্র রাখার জন্যে লাইসেন্স চেয়ে আবেদন করেছিলেন।

এরপরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে নিরাপত্তার আশ্বাস দেন। এই প্রসঙ্গে, বরেলি জেলা ম্যাজিস্ট্রেট অবনীশ সিংহ বলেছেন, তার বাসভবনে হামলার পর জগদীশ পাটানি অস্ত্র লাইসেন্সের জন্য একটি অনুরোধ করেছিলেন। সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, অবশেষে জগদীশ পাটানিকে একটি রিভলবার বা পিস্তলের লাইসেন্স দেওয়া হয়েছে। কর্মকর্তাদের মতে, ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাত হামলাকারী পাটানির বাড়ির বাইরে প্রায় ১০ রাউন্ড গুলি চালিয়ে পালায়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয় এবং ১৭ সেপ্টেম্বর গাজিয়াবাদে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), হরিয়ানা এসটিএফ এবং দিল্লি ইউনিটের একটি যৌথ দল এক এনকাউন্টারে রবীন্দ্র ও অরুণ নামে দুই সন্দেহভাজনকে হত্যা করে। বেরিলির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অনুরাগ আর্য নিশ্চিত করেছেন যে জগদীশ পাটানির বাসভবনে নিরাপত্তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বরেলির সিভিল লাইনসের ৪০ নম্বর বাড়িতেই থাকে অভিনেত্রী দিশার পরিবার। সম্প্রতি তাঁর দিদি খুশবু পাটানি স্বঘোষিত ধর্মগুরু প্রেমানন্দ মহারাজের সমালোচনা করেছিলেন। সেই কারণে রোহিত গোদারা গ্যাং দিশার বরেলির বাড়িতে গুলি চালিয়ে সমাজমাধ্যম ‘ফেসবুক’-এ লিখেছিলেন, ‘জয় শ্রীরাম’। রাম রাম সবি ভাইয়া কো। ভাইয়েরা, আজ খুশবু পাটানি ও দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তা আমরা ঘটিয়েছি। খুশবু আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য জি মহারাজ) অপমান করেছেন। তিনি আমাদের সনাতন ধর্মকে অবমাননা করার চেষ্টা করেছেন। যারা ধর্মকে অবমাননা করবে তাদের জীবিত রাখা হবে না। আমাদের পূজিত দেবতাদের অপমান সহ্য করা হবে না। এটি শুধু একটি ট্রেলার ছিল। পরের বার যদি তিনি বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনও অশ্লীলতা দেখান, তাহলে আমরা তাদের বাড়ির কাউকে জীবিত রাখব না। এই বার্তাটি শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সমস্ত শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম এবং সাধুদের প্রতি এই ধরণের অবমাননাকর কাজ করবে, তার পরিণতি ভোগ করতে হবে। আমাদের ধর্ম রক্ষার জন্য যে কোনও পর্যায়ে যেতে হয়, আমরা তার জন্য প্রস্তুত। আমরা কখনও পিছু হটব না।’ ওই গুলি চালানোর ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসম্পূর্ণ রেখেই শেষ হয়েছে শ্রীকান্তের কাহিনী, কবে আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন 4?

‘মিকা আগে ভাল গাইত না, আমার এক চুমুতেই তাঁর কন্ঠ সুরেলা হয়েছে’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

কাজের খাতিরে পাকিস্তান যাবেন? আলিয়ার জবাবে তোলপাড় নেটপাড়া

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

সমাজমাধ্যমে গা গরম করা ছবি জয়ার, দেখলে চোখ আটকে যাবে

অনুমতি ছাড়া সলমান খানের নাম-ছবি ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ