‘বিগবস ১৫’ থেকে বাদ পড়লেন দিব্যা আগরওয়াল

আগামী ২রা অক্টোবর থেকে টিভির পর্দায় শুরু হতে চলেছে 'বিগবস সিজন ১৫'। দিন কয়েক আগেই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২রা অক্টোবর থেকে টিভির পর্দায় শুরু হতে চলেছে ‘বিগবস সিজন ১৫’। দিন কয়েক আগেই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে।

তবে প্রশ্ন উঠছে বিগবস ওটিটির বিজেতা দিব্যা আগরওয়ালের উপস্থিতি নিয়ে। শো-য়ে তিনি থাকবেন কিনা সে বিষয়ে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা। তবে জানা গিয়েছে, বিবি ওটিটির বিজয়ীর খেতাব জেতার পরেও, বিগবস ১৫-এর অংশ নেওয়ার জন্য এখনও দিব্যা আগরওয়ালের সাথে যোগাযোগ করা হয়নি। অন্যদিকে, বিবি ওটিটি হেরে যাওয়া প্রতিযোগী নিশান্ত ভট্ট ও শমিতা শেট্টিকে আবারও বিগবসে অংশ নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শমিতা ও নিশান্তের নাম নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি প্রতীক সহজপালের নামও জানানো হয়েছে শোয়ের পক্ষ থেকে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে এ নিয়ে মুখ খুলেছেন দিব্যা। তিনি জানিয়েছেন, ‘আমি শুধু এতটুকুই বলব যে, যে বেশি অভিজ্ঞ, সে বেশি মানুষকে চেনে। তাই এটা আমার জন্য অবাক করার মতো কিছু নয়। আমি বিশ্বাস করি যে যা ঘটছে তা দর্শকদের সামনেই ঘটছে। যদি দর্শকরা আমাকে পছন্দ করে তবে তারা তা মনে রাখবে।’

তবে বিগবস ওটিটি জেতার পর দিব্যা আগরওয়াল জানিয়েছিলেন বিগবস ১৫-এর জন্য অফার পেলে তিনি অবশ্যই যোগ দেবেন। দিব্যার বিবৃতি থেকে এটা স্পষ্ট যে তিনি বিগবস ১৫-তে যোগ দিতে ইচ্ছুক, কিন্তু আফসোস, দিব্যার স্বপ্ন এখানে ভেঙে যায়।

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের