সমুদ্রের মাঝে কালো মনোকিনিতে মোহময়ী মনামী, উস্কে দিলেন ‘পাঠান’ বিতর্ক

২০ ফেব্রুয়ারি মনামীর জন্মদিন। এই দিনটা একটু বিশেষ বানাতেই দিন দুয়েক আগেই তিনি উড়ে গিয়েছেন ব্যাঙ্ককে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৫ জানুয়ারি গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাহরুখ খানের ৪ বছর পর প্রত্যাবর্তিত ছবি ‘পাঠান’। ছবিটি মুক্তির আগেই একাধিক বিতর্কে সামিল হয়েছিল। বিশেষত, ছবির প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পরেই দীপিকা পাড়ুকোনের গানে চিত্রিত গেরুয়া বিকিনি নিয়ে একাধিক সমালোচনার ঝড় ওঠে দেশের রাজনৈতিক মহলে। কেন দীপিকা গেরুয়া বিকিনিতে এ ধরণের শ্যুট করলেন, এহেন প্রশ্নে জেরবার গোটা দেশ। শেষে সেন্সর বোর্ডের পরামর্শে ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালিয়ে মুক্তি দেওয়া হয় ছবিটিকে। তবে এবার পাঠান বিকিনি-বিতর্কে বাংলায়। বাংলার দাপুটে অভিনেত্রী মনামি ঘোষ। সৌন্দর্য, ফিগার, ফ্যাশন সেন্স-সবেতেই তাঁর জুড়ি মেলা ভার। অভিনেত্রী ঘুরতে খুবই ভালবাসেন। তাঁর ইনস্টাগ্রামে ঘুরতে যাওয়ার একাধিক ছবি-ভিডিও ভুরি ভুরি। আজ আবার অভিনেত্রীর জন্মদিন, তাই জন্মদিনের আগেই কলকাতা ছেড়ে বহুদূরে পাড়ি দিয়েছেন অভিনেত্রী।

সেখানে চুটিয়ে চলছে জন্মদিন, তার একটি ঝলক গতকালই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। যেখানে দেখা গিয়েছে, তাঁর পরনে রয়েছে কালো মনোকিনি। সমুদ্রের জলে দাঁড়িয়ে নায়িকা, হালকা মিঠে হাওয়া বইছে। চুল উড়ছে। আর হাতে একটা ছোট্ট কেক। হ্যাঁ, গতকাল এমনই একটি ছবি পোস্ট করে নেটপাড়ায় ঝড় তোলেন মনামী ঘোষ। এই ছবি ভক্তদের যেমন ভাল লেগেছে, তেমনই ছবি ঘিরে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। ২০ ফেব্রুয়ারি মনামীর জন্মদিন। এই দিনটা একটু বিশেষ বানাতেই দিন দুয়েক আগেই তিনি উড়ে গিয়েছেন ব্যাঙ্ককে। সেখান থেকেই এমন ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

সমুদ্রের ধারে নায়িকাকে মনোকিনিতে দেখে দুষ্টু নেটিজেনদের বক্তব্য, “পাঠান নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন, এখন তাঁরা কোথায়?” ‘পাঠান’-এর গেরুয়া বিকিনির গহ্বরে এবার ঢুকে পড়লেন মনামীও। যদিও কারও মন্তব্যেই ভ্রুক্ষেপ নেই অভিনেত্রীর। আবার কেউ বলেছেন, ইনস্টাগ্রাম এখন দুষ্টু ওয়েবসাইটে পরিণত হয়েছে। নিজের জন্মদিন কাটাতে ব্যস্ত তিনি। এক মাস আগে শেষ হয়েছে তাঁর ‘ডান্স ডান্স জুনিয়র’-এর শুটিং। যেখানে তিনি অন্যতম প্রধান বিচারক ছিলেন। এদিকে কিছু দিন আগেই শেষ হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পদাতিক’-এর কাজ। ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামী। ছবিতে মৃণাল সেনের ভূমিকায় রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু