এফআইআর দায়ের ‘দ্য কপিল শর্মা’ শোয়ের বিরুদ্ধে

এফআইআর দায়ের করা হল জনপ্রিয় কমেডি শো 'দ্য কপিল শর্মা' শোয়ের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এফআইআর দায়ের করা হল জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা’ শোয়ের বিরুদ্ধে। অভিযোগ, একটি এপিসোডে মদ্যপান করানোর দৃশ্য দেখানো হয়। যা অসম্মানজনক বলে মনে করেছেন কেউ কেউ।

জানা গিয়েছে, একটি পর্বে ওই শোয়ের মঞ্চে আদালতের আবহ তৈরি কড়া হয়েছিল, সেই এপিসোডেই মদ্যপান করার দৃশ্য উঠে এসেছে। আদালতের অবমাননা করার অভিযোগে মধ্যপ্রদেশের শিবপুর জেলার এক আইনজীবী সি জে এম কোর্টে ফাইল করেছেন এফআইআর। যার প্রথম শুনানি ১লা অক্টোবর। আইনজীবীর আরও বক্তব্য, শো-তে মহিলাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করা হয়। সেটিরও বিরোধিতা করেছেন তিনি।

ওই আইনজীবী বলেছেন, ‘এটি আদালতকে অবমাননা করা ছাড়া আর কিছুই নয়। ফলে শোয়ের বিরুদ্ধে এফ আই আর করেছি। ৩৫৬/৩ ধারায় মামলা দায়ের করেছি। এই ধরনের নিম্নমানের প্রদর্শনী নিন্দনীয়। এসব বন্ধ হওয়া দরকার।’

উল্লেখ্য, বিতর্কে উঠে আসা পর্বটি ২০২০ সালের ১৯ জানুয়ারি সম্প্রচারিত হয়। এর পর আবার চলতি বছরের ১৪ এপ্রিল সেই পর্বটি টেলিভিশনে দেখানো হয়। এই ধরনের দৃশ্যের মাধ্যমে আদালতকে অসম্মান করা হয়েছে বলে মনে করছেন সেই আইনজীবী।

প্রায় সাত মাস পর টেলিভিশনে শুরু হল এই জনপ্রিয় কমেডি শো। তারই মধ্যে বিপাকে পড়লেন শোয়ের নির্মাতারা। ‘দ্য কপিল শর্মা শো’-তে কপিল ছাড়াও রয়েছে সুমনা চক্রবর্তী, কিক্কু শারদা, ভারতী সিংহ, অর্চনা পূরণ সিংহের মতো তারকারা।

 

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার