বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি সময় রায়নার! 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ প্রতিবন্ধীদের নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে কমেডিয়ান এবং তাঁর আরও চার সহযোগীর বিরুদ্ধে দায়ের করা সমস্ত FIR বাতিল করল শীর্ষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ প্রতিবন্ধীদের নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে কমেডিয়ান এবং তাঁর আরও চার সহযোগীর বিরুদ্ধে দায়ের করা সমস্ত FIR বাতিল করল শীর্ষ আদালত। গত বছর থেকে বিতর্কের মুখে সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। যেখানে এক প্রতিযোগিকে বাবা-মায়ের যৌন সম্পর্কের বিষয়ে প্রশ্ন করে বিপাকে পড়েছিলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। পাশাপাশি একই বছরের অগস্টে প্রতিবন্ধী ও বিরল জিনগত রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে উপহাস করার জন্যে সমস্যায় পড়েন অনুষ্ঠানের সঞ্চালক সময় রায়না এবং তাঁর চার সহ-কমেডিয়ান। তাঁরা প্রতিবন্ধীদের স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির চিকিৎসার উচ্চ খরচ নিয়ে উপহাস করেছিলেন। এরপরেই তাঁদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়।

তাঁদের বিরুদ্ধে বাক স্বাধীনতার অপপ্রয়োগের অভিযোগ ওঠে। অবশেষে সেই মামলায় বড় স্বস্তি পেলেন সময় রায়না। যদিও এর আগে কুরুচিপূর্ণ রসিকতার জন্য কৌতুক অভিনেতাকে তিরস্কার করার পাশাপাশি আদালত রায়নাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সচেতন তামূলক কর্মসূচি পরিচালনা ও তহবিল সংগ্রহের নির্দেশ দিয়েছিল। এমনকি গত শুনানিতে, আদালত রায়না ও আরও চারজনের ওপর ৩ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছিল। অভিযোগ ছিল, তিনি ভুল শুধরে নেওয়ার অঙ্গীকার পালন না করে আদালতকে ধোঁকা দিয়েছেন।

তবে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে আদালতের নির্দেশ সঠিকভাবে পালন করেছেন রায়না ও তাঁর সহকর্মীরা। তাই আজ, শুক্রবার (১৪ অগস্ট), প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি জে ভি মোহনার বেঞ্চ রায়না-সহ চারজনের বিরুদ্ধে থাকা সমস্ত মামলা খারিজ করে দিয়েছে। বেঞ্চ বলেছে, ‘আন্তরিক প্রচেষ্টা থাকলে ইতিবাচক ফল আসতে বাধ্য।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল