চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ঋতুস্রাব কোনও অজুহাত নয়’, ‘পিরিয়ডস’ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে শ্রীলীলা

নিজস্ব প্রতিনিধি: ‘ঋতুস্রাব কোনও অজুহাত নয়’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। মাস কয়েক আগেই এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন অভিনেত্রী। অল্প সময়েই বিনোদন জগতের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। অভিনয় করতে করতেই পাঁচ বছরের ডাক্তারি জার্নি শেষ করেছেন অভিনেত্রী, যা মোটেও চাট্টিখানি কথা নয়! তবে এবার অভিনেত্রী হিসেবে নয়, একজন ডাক্তার হিসেবে তিনি বললেন, কাজের ক্ষেত্রে মহিলাদের পিরিয়ডস কোনও অজুহাত হতে পারে না। আর অভিনেত্রীর এই মন্তব্যই এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, একজন নারী হিসেবে তাঁর জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? কীভাবে তা কাটিয়ে উঠেছেন?

এই প্রশ্নের উত্তরে ২৪ বছর বয়সী এই অভিনেত্রী-ডাক্তার বলেন, নারীদের জন্য ‘ঋতুস্রাব কোনও অজুহাত নয়। তবে এর সুবিধা এবং অসুবিধা থাকতে পারে। কিন্তু কখনও কখনও দুর্বল বোধ করলেও তা কাটিয়ে এগিয়ে যাওয়া উচিত। ‘ওস্তাদ ভগৎ সিং’ ছবির সাফল্য উদযাপনে শ্রীলীলাকে এমনটা বলতে শোনা যায়। তিনি আরও বলেন, ‘আমি বলতে পারি, আমার সব গানের বেশিরভাগই প্রশংসিত। আমি পিরিয়ড চলাকালীনও শুটিং করেছি, তাই এটা কোনভাবেই অজুহাত হতে পারে না একজন নারীর তাঁর কেরিয়ারে সাফল্যের জন্যে। যখন আমরা মন দিয়ে সবকিছু সমানভাবে চাই, তখন আমার মনে হয় আমাদের শারীরিক বাধাগুলো অতিক্রম করতে হবে। তাই মনস্তাত্ত্বিক, শারীরিক, এর কোনটিই অজুহাত নয়।’

অভিনেত্রীর এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে সরকারি বেসরকারি সংস্থা গুলিতে নারীদের মাসিক চলাকালীন একটা দিন ‘পেইড লিভ’ করা হয়েছে, যেখানে নারীদের পিরিয়ড সমস্যাটা দিন দিন আরও জটিল হয়ে উঠছে, সেখানে দাঁড়িয়ে অভিনেত্রীর এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি বলেই জানিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। তিনি একজন ডাক্তার হয়ে এমন মন্তব্য কী করে করতে পারেন, সেটাই প্রশ্ন তুলেছেন তাঁরা। ‘অসংবেদনশীল’ বলে অভিহিত করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by SITHA (@sithamobileapp)

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আশ্চর্য হলাম যে একজন ডাক্তার হয়েও তিনি বিষয়টিকে স্বাভাবিক বলে চালিয়ে দিচ্ছেন। একেকজনের শরীরে একেকভাবে ঋতুস্রাব হয়। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন।’ আরেকজন লিখেছেন, “তার মাসের একজন হাঁপানির রোগীকেও তিনি বলতে পারেন যে, ‘শুধু একটা গভীর শ্বাস নিন, এখানে তো অনেক বাতাস আছে।’ অন্যজন বলেছেন, ‘এমবিবিএস ডিগ্রির সঙ্গে এই কথাগুলো বলা যায়না।’ তবে ২৪ বছর বয়সী অভিনেত্রী এই বিতর্ক নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। শ্রীলীলা বর্তমানে তাঁর কথিত প্রেমিক কার্তিক আরিয়ানের বিপরীতে অনুরাগ বসুর ‘আশিকি 3’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করতে চলেছেন। এরপর তিনি ধনুশের পরবর্তী তামিল ছবিতে অভিনয় করবেন।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ