‘দিদি নং ওয়ান’-এর শুটে শ্বেতা-রুবেল, তবে কী শো ছাড়লেন ‘সঞ্চালিকা’ রচনা?

সঞ্চালিকা বদলাচ্ছে জি বাংলার বিখ্যাত রিয়েলিটি শো 'দিদি নং ওয়ান'-এর! ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, আর নাকি এই শোয়ে দেখা যাবে না রচনা বন্দোপাধ্যায়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সঞ্চালিকা বদলাচ্ছে জি বাংলার বিখ্যাত রিয়েলিটি শো ‘দিদি নং ওয়ান’-এর! ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, আর নাকি এই শোয়ে দেখা যাবে না রচনা বন্দোপাধ্যায়কে। অথচ তাঁর হাত ধরেই শোয়ের জনপ্রিয়তা রাজ্য ছেড়ে দেশ, দেশ ছেড়ে বিদেশে পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, বিদেশীরাও নানা সময়ে এই শোয়ের প্রতিযোগী হয়েছেন। বছরের পর বছর ধরে ‘দিদি নং ওয়ান’-এর সঞ্চালিকা হিসেবে বাজিমাত করেছেন রচনা। সঞ্চালনা করতে করতেই রাজনীতিতে পা রাখেন তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে হুগলীর তৃণমূল সাংসদ হয়েছেন তিনি। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচন সব বদলে দিয়েছে। বাংলায় বসেছে বিজেপি সরকার। টলিউডেও অনেক রদবদল হতে চলেছে। তাহলে কি এবার তাঁকেও এই জনপ্রিয় শোয়ের সঞ্চালিকার পদ থেকে সরে যেতে হবে?

শোনা যাচ্ছে, তাঁর জায়গায় আবারও ফিরিয়ে আনা হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। এর আগেও নির্বাচনী প্রচারের কারণে রচনার ‘সংসার’ সামলেছিলেন শ্বেতা। তাঁর সঙ্গে ছিলেন বিশ্বনাথ বসু। তবে এবার তাঁর সঙ্গী হলেন তাঁর স্বামী রুবেল দাস। গতকাল থেকেই শুরু হয়েছে রুবেল-শ্বেতার সঞ্চালনা পর্ব। তবে কী রচনার জমানা শেষ ‘দিদি নং ওয়ান’-এ? যদিও এই বিষয়ে রচনা এখনও কিছু জানাননি। বদলে কথা বলেছেন রুবেল। তিনি জানিয়েছেন, রচনাদি ছাড়া দিদি নং ওয়ান হতেই পারে না। আসলে ব্যক্তিগত কারণে দিন তিনেকের ছুটিতে গিয়েছেন রচনা। সেই জায়গায় তাঁদের ডাকা হয়েছে। অভিনেতাদম্পতি তিন দিনের পর্বের জন্যে ন’দিনের শুটিং করেছেন।

তবে ইতিমধ্যেই আজ রবিবার, রাজারহাটের DRR স্টুডিও তে আগের মতোই শুটিংয়ে ফিরেছেন রচনা। এদিকে এর আগে ‘দিদি নং ওয়ান’-এ শ্বেতার সঞ্চালনায় দর্শকদের প্রতিক্রিয়া কী ছিল, সেই বিষয়ে অভিনেত্রীর স্বামী জানিয়েছেন, দর্শক শ্বেতাকে পছন্দ করেছে। আগে বিশ্বনাথের সঙ্গে করেছে। এখন তাঁর সঙ্গে সঞ্চালনা করলেন। তবে দুইজনেই দর্শকদের থেকে ভাল প্রশংসা পেয়েছেন। তবে রুবেল পাকাপাকি সঞ্চালনা করবেন না। ধারাবাহিক বা ওয়েব সিরিজের সুযোগ আসলে তিনি আবারও অভিনয়ে ফিরবেন।

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান

রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে, স্বপ্নের যাত্রা থিয়াগোর