Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘জনহিত মে জারি’ ছবির কাহিনী চুরি! লেখকের বিরুদ্ধে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড চলচ্চিত্র নিয়ে একের পর এক চুরির অভিযোগ। কখনো গান চুরির অভিযোগ উঠছে, আবার কখনো কাহিনী চুরির। কিছুদিন আগেই সদ্য মুক্তিপ্রাপ্ত ‘যুগ যুগ জিও’র একটি গান নিয়েও চুরির অভিযোগ তুলেছিলেন একজন পাকিস্তানি গায়ক। সেই সমস্যা মিটতে না মিটতেই এবার কাহিনী চুরির অভিযোগ উঠল আরেকটি বলিউড চলচ্চিত্রের। হ্যাঁ, দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘জনহিত মে জারি’ (Janhit Mein Jaari)। যেখানে একটি কন্ডোম সংস্থার সেলস্ গার্ল হিসেবে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)। এই ছবি নিয়ে প্রথম থেকেই উঠেছিল একের পর এক বিতর্ক। এবার প্রকাশ্যে এল এই ছবির গল্পও নাকি চুরি করা হয়েছে। আর এই দাবি করেছেন, লেখক জিতেন্দ্র গিয়ানচন্দানি (Jeetendra Gianchandani)। তিনি বলেছেন, লেখক-পরিচালক রাজ শাণ্ডিল্যা (Raaj Shaandilyaa) ‘জনহিত মে জারি’-এর ধারণা এবং গল্পটি, তাঁরই একটি পুরাতন স্ক্রিপ্ট থেকে চুরি করেছেন। যদিও শান্ডিল্য অভিযোগটি অস্বীকার করেছেন।

জিতেন্দ্র প্রকাশ করেছেন, “গৌতম প্রসাদ শাউ (Goutam Prasad Shaw) ২০১৭ সালে আমার নামে স্ক্রিপ্টটি নিবন্ধিত করেছিলেন। এরপর ২০১৯ সালে, একজন পরিচালক আমার গল্পটি পছন্দ করেছিলেন। পাশাপাশি তিনি গৌতম এবং আমাকে একসঙ্গে কাজ করার জন্য ডেকেও ছিলেন। এরপর আমরা গল্পটি যৌথভাবে নিবন্ধিত করেছিলাম ২০১৯-এর অক্টোবর মাসে। আর গৌতম ২০২০ সালের জুনে রাজের কাছ থেকে গল্পটি পেয়েছিলেন এবং শান্ডিল্যা ২০২০ সালের নভেম্বরে ‘জনহিত মে জারি’ সিনেমার ঘোষণা করেছিলেন।”

না চুপ করে বসে থাকেন নি। এই ছবি কাহিনী চুরির অভিযোগে ইতিমধ্যেই জিতেন্দ্র ভারসোভা পুলিশের কাছে একটি মামলা দায়ের করেছেন, যা শুনানির অপেক্ষায় রয়েছে। তিনি বলেছিলেন, “অনেক উচ্চাকাঙ্ক্ষী লেখক আছে, যাদের কাছে প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউসগুলির দ্বারা বলিউডে অনৈতিক অনুশীলনের বিরুদ্ধে কোনও লড়াই করার কোনও বাসনা থাকেনা।” তবে একটি সংবাদমাধ্যম রাজ শাণ্ডিল্যার সঙ্গে যোগাযোগ করলেও তিনি এই অভিযোগ গুলিকে একেবারেই উড়িয়ে দিয়ে বলেছেন, “আমরা ইতিমধ্যেই তাঁদের একটি আইনি নোটিশের জবাব দিয়েছি। আর আমাদের গল্পটি ২০১৭ সালে নিবন্ধিত হয়েছিল৷ সুতরাং এখন যে কেউ এসে যা কিছু দাবি করতে পারেনা৷”

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার