শাশুড়ি-বৌমার কোন্দলের জের, অশান্তি গোবিন্দার সংসারে

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে উঠে আসছে গোবিন্দা ও কৃষ্ণ অভিষেকের পারিবারিক অশান্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে উঠে আসছে গোবিন্দা ও কৃষ্ণ অভিষেকের পারিবারিক অশান্তি। একবার ফের সেই বিতর্ক নিয়ে সামনে আসলেন গোবিন্দা-পত্নী সুনিতা ও কাশ্মীরা সাহ।

সম্প্রতি এক বিবৃতিতে কাশ্মীরাকে ‘খারাপ বৌমা’র তকমা দিয়েছেন সুনিতা। এমনকি তিনি বলেছেন, কাশ্মীরা আসার পর থেকেই তাঁদের সংসারে অশান্তির শুরু। যার জবাব দিয়েছেন কাশ্মীরা।

কাশ্মীরা টুইট করে লিখেছেন, ‘কাজের জন্য বাইরে ছিলাম। ফিরে এসে দেখলাম কিছু মানুষ আমাদের পারিবারিক বিষয় নিয়ে নিজের হাত পরিষ্কার করছে। এই বিবৃতি পড়ার সময় আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করলো খারাপ মেয়ে কি? আমি উত্তর দিলাম, যে একজন নিষ্ঠুর শাশুড়িকে পেয়েছে’।

এখানেই শেষ নয়, এই টুইটের পাল্টা দেন সুনীতা। তিনি বলেছেন, ‘মায়ের মতন যত্ন নেওয়ার পরও আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে ওরা। বৌমা খারাপ হওয়ার পর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়, আমি তাঁর নাম বলতে চাইনা। আমার নিজের অনেক কাজ আছে, তাই এসব অর্থহীন কাজে আমি থাকতে চাইনা।’

সম্প্রতি মামা-ভাগ্নের ঝগড়া নিয়ে মুখ খুলেছিলেন কৃষ্ণর বোন আরতি সিং। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ-মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টেলি অভিনেত্রী আরতি সিং বলেন, ‘মামা গোবিন্দা ও দাদা কৃষ্ণর ঝামেলার খেসারত দিতে হচ্ছে আমাকে। চি চি মামা এবং তাঁর পরিবার এখন আমার সঙ্গেও কথা বলেন না। উভয় পক্ষই একে অপরকে কিছু কথা বলেছে, যে কারণে এই সমস্যা তৈরি হয়েছে। তবে যাইহোক দিনের শেষে, আমরা এক পরিবার। আমি শুধু আশা করতে পারি যে শত্রুতা শীঘ্র মিটবে, সমস্যার সমাধান হবে। আমরা আবারও ভালো সময় কাটাবো।’

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী