এই মুহূর্তে




‘কত টাকা চাই তোর’, হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন গোপনে রেকর্ডিং, দেখেই ফুঁসে উঠলেন সানি

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু হয়েছে ১ সপ্তাহ কেটে গিয়েছে। ৯০ তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগে প্রয়াত হয়েছেন কিংবদন্তি। বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। প্রায় ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। সেই কারণে তাঁর মৃত্যু বলিউডের এক অপূরণীয় ক্ষতি। মৃত্যুর ১২ দিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। যেখানে তাঁকে শ্বাসকষ্টের কারণে ভর্তি করা হয়েছিল। কিন্তু শোনা গিয়েছিল, প্রাথমিকভাবে বাড়িতেই সুস্থ হয়ে উঠছিলেন তিনি, কিন্তু তাঁর অবস্থার অপ্রত্যাশিত অবনতি ঘটে। আর ২৪ নভেম্বর তিনি প্রয়াত হন। তবে তাঁকে গোপনেই দাহ করা হয়েছিল। ভক্তরা তাঁর মৃত্যুর অনেক পরেই খবর পান। পরিবারও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। অর্থাৎ ধর্মেন্দ্রর শেষকৃত্য নীরবে সম্পন্ন হয়েছিল। বুধবার (৩ ডিসেম্বর) উত্তরাখণ্ডের হরিদ্বারে হর কি পৌরিতে ধর্মেন্দ্রর অস্থি পবিত্র গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন তাঁর ছেলে সানি-ববি দেওল-সহ ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা। কিন্তু সেখানেই ছন্দপতন। কারণ অভিনেতার অস্থি বিসর্জন লুকিয়ে রেকর্ডিং করছিলেন পাপারাজ্জিরা।

তাতেই রেগে যান সানি দেওল। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন গোপনে রেকর্ডিং করার সময় ক্ষুব্ধ সানি পাপারাজ্জির দিকে হেঁটে আসছেন এবং তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার পদক্ষেপ করেন। তার আগে রাগে ফুঁসতে থাকা সানিকে বলতে শোনা যায়, “পয়সা চাই? কত পয়সা চাই তোর?” এরপর সানি তাঁদের চলে যেতে বলেন। তবে খুব একটা মেজাজ হারাতে দেখা যায়নি তাঁকে। এর আগে, ধর্মেন্দ্র যখন হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে ফিরেছিলেন, তখনও তাঁর জুহুর বাড়ির বাইরে দাঁড়িয়ে ক্রমাগত কভারেজ করার চেষ্টা করেন পাপারাৎজিরা। তা দেখেও রেগে গিয়েছিলেন সানি। তখন গালিগালাজ করেছিলেন।

 

প্রসঙ্গত, ধর্মেন্দ্রর শেষকৃত্যে অমিতাভ বচ্চন, অগস্ত্য নন্দা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সলমন খান, আমির খান, সেলিম খান এবং শাহরুখ খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ধর্মেন্দ্রর জন্য দুটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছিল, একটি তাঁর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর মুম্বইয়ের বাড়িতে, যেখানে ভজন এবং ভগবৎ গীতা পাঠ করা হয়েছিল, এবং অন্যটি তাঁর ছেলে সানি-ববি তাঁদের বাবার স্মরণে মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে করেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লন্ডনে চুপিসারে বিয়ে, রয়েছে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক, চেনেন সানি দেওলের স্ত্রী পূজাকে?

যমজ নয় একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেবেন ভারতী, বিস্ফোরক দাবি অভিনেত্রীর স্বামীর

সম্পর্ক ভাঙছে উদয়-অনামিকার? গুঞ্জন নেট দুনিয়ায়

তেলেঙ্গানায় ফিল্ম সিটি গড়ছেন সলমন, বিনিয়োগ ১০ হাজার কোটি টাকা

অ্যাকশন-প্রেমীদের অপেক্ষা শেষ! শীঘ্রই শুরু হচ্ছে কিং খানের ‘পাঠান ২’-এর শুটিং, মুক্তি কবে?

মেসির ভারত সফরঃ মুম্বইতে টাইগার, জনের সঙ্গে র‍্যাম্পে হাঁটতে চলেছেন ফুটবল ‘গোট’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ