ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

বাংলা টেলিভিশন চ্যানেলে এবার আসছে একটি কোরিয়ান শোয়ের আদলে নতুন রিয়েলিটি শো। সেখানেই সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়পর্দায় ঝড় তোলার পর এবার রিয়েলিটি শোয়ে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় আড়াই বসন্ত কাটিয়ে ফেলেছেন রঞ্জিত মল্লিক কন্যা। তবে প্রথম থেকেই তিনি চরিত্র নির্বাচনে সচেতন। ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’-এর মতো কমার্শিয়াল ছবির পাশাপাশি ‘সাতপাকে বাঁধা’, ‘চাঁদের বাড়ি’, ‘মিতিন মাসি’-এর মতো অন্যরকম ছবিতেও অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার রিয়েলিটি শোয়ের মঞ্চ কাঁপাতে চলেছেন অভিনেত্রী। যদিও আজকাল বড় পর্দার তারকাদের ছোট পর্দায় পা রাখার বিষয়টি নতুন নয়।

অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সলমান খানের মতো তারকারাও ছোট পর্দায় সঞ্চালনার মতো দায়িত্ব পালন করছেন। তেমনি টলিউডেও দেব, জিৎ-ও একাধিক রিয়েলিটি শো সঞ্চালনা করছেন। বর্তমানে জি বাংলার ‘দাদাগিরি’ সঞ্চালনা করছেন দেব। অন্যদিকে বাঙালি দর্শকের ড্রয়িংরুমে জাঁকিয়ে বসেছে ‘বিগ বস বাংলা, যার সঞ্চালনা করছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মাত্র কয়েকদিনেই এই শোয়ের জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছে। তবে কী এই শোতেই দেখা যাবে কোয়েলকে? না একেবারেই নয়। সূত্রের খবর, বাংলা টেলিভিশন চ্যানেলে এবার আসছে একটি কোরিয়ান শোয়ের আদলে নতুন রিয়েলিটি শো। সেখানেই সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে।

এর আগে স্টার জলসার ‘কথা ও কাহিনী’ নামের একটি টক শোয়ের সঞ্চালনা করেছিলেন তিনি। এবার রিয়েলিটি শোয়ে ডেবিউ করতে চলেছেন নায়িকা। তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন কোয়েল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। কিন্তু বাংলায় রাজনৈতিক পালাবদলের পরেই পদ থেকে ইস্তফা দেন তিনি। দীর্ঘ কয়েক মাসের বিরতির পর আবারও অভিনয়ে কামব্যাক করেছেন কোয়েল। দেব এবং জিতের সঙ্গে ফের জুটি বাঁধার গুঞ্জন উঠেছিল কোয়েলের। এমন আবহে এবার ছোটপর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস, কোরিয়ান রিয়ালিটি শোয়ের ওই বাংলা সংস্করণ সম্প্রচারিত হবে সোনি চ্যানেলে। এবার দেখা যাক, মাতৃত্বের পর টেলিপর্দায় কোয়েলের কামব্যাক কেমন হতে চলেছে?

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…