এই মুহূর্তে




ফর্মে ফিরল ‘পরশুরাম’, টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’-র, শীর্ষাসন দখলে কার?

নিজস্ব প্রতিনিধি: ফর্মে ফিরেছে ‘পরশুরাম’, টিআরপিতে পরিণীতাকে হারিয়ে আবারও শীর্ষস্থান দখল করল স্টার জলসার এই সিরিয়াল। আজ বৃহস্পতিবার। হিসেবমতো চলে এসেছে বাংলা সিরিয়ালের TRP। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। আর TRP আসার দিন সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতা সকলেরই। কারণ রিপোর্ট কার্ডে কম নম্বর পেলে সেই সিরিয়ালেরর বিদায় ঘন্টা বেজে যায়। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। সেই কারণে দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নতুন নতুন ধারাবাহিক আনছে এখন চ্যানেল কর্তৃপক্ষ। তবে গত কয়েক সপ্তাহ থেকেই টিআরপিতে একাধিক বদল হয়েছে।

কয়েক সপ্তাহে পরিণীতা ছিল টিআরপির মাথার উপরে। পরশুরাম ও রাজ রাজেশ্বরী ভবানীকে পাত্তা পাচ্ছিল না তার কাছে। কিন্তু বৃহস্পতিবার TRP-র রেজাল্ট আসতেই উলটপুরাণ। আবারও বেঙ্গল টপার হল পরশুরাম। স্বতন্ত্র-কমলিনীর বিয়ে দিয়ে কাহিনীতে মোচড় আনার চেষ্টা করেও লাভ হল না। টিআরপির সেরাতে দেখা মিলল না চিরসখার। দ্বিতীয়স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ, তৃতীয় পজিশনে রয়েছে পরিণীতা, চতুর্থস্থানে রয়েছে, জগদ্ধাত্রী, রাণী ভবাণী, চিরসখা, পঞ্চমে রয়েছে চিরদিনই তুমি যে আমার।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম ৭.১

দ্বিতীয়: রাঙামতী তীরন্দাজ ৬.৬

তৃতীয়: পরিণীতা ৬.৪

চতুর্থ: জগদ্ধাত্রী, রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, চিরসখা ৬.২

পঞ্চম: চিরদিনই তুমি যে আমার ৬.১

ষষ্ঠ: আমাদের দাদামণি ৫.৯

সপ্তম: ফুলকি ৫.৮

অষ্টম: ও মোর দরদিয়া ৫.৭

নবম: জোয়ার ভাঁটা ৫.৬

দশম: লক্ষ্মী ঝাঁপি ৫.৩

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আচমকাই হাতে বন্দুক নিলেন শুভশ্রী, নিশানায় ‘মাসি’ বলা নেটা নাগরিকরা?

অভিনয়ে পা রাখতে চলেছেন রোনাল্ডো, কোন সিনেমায় দেখা যাবে ফুটবল আইকনকে?

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ