এই মুহূর্তে




আজই বিয়ের পিঁড়িতে বসছেন ‘যাদুসম্রাট’-এর কন্যা মৌবনী, হয়ে গেল গায়ে হলুদ, পাত্র কে?

নিজস্ব প্রতিনিধি: টলিউডে বিয়ের সানাই! রবিবার (৩০ নভেম্বর) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, যাদু সম্রাট পি সি সরকার (জুনিয়র)-এর মেজো কন্যা মৌবনী সরকার। সুতরাং কলকাতার ইন্দ্রজাল পরিবারে আজ খুশির মেজাজ। পাশাপাশি মেয়েকে বিদায়ের কষ্টও রয়েছে। দিন কয়েক আগেই রূপোর থালায় পঞ্চব্যাঞ্জন সাজিয়ে মেয়েকে আইবুড়োভাত দিয়েছিলেন পিসি সরকার এবং স্ত্রী জয়শ্রী সরকার। আবেগে ভাসেন মৌবনীর দিদি মানেকা সরকার এবং বোন মমতাজ সরকার। আনন্দের মাঝে কেঁদেও ভাসিয়ে ছিলেন তাঁরা।মেয়ের পছন্দমতো আইবুড়োভাতে খাবার রেখেছিলেন যাদুর পরিবার। ছিল মাছ, মাংস, পায়েস এলাহি আয়োজন মেয়েকে খাওয়াতে খাওয়াতে কেঁদে ফেলেছিলেন পি সি সরকার। বাবা-মা, পরিবারকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার কষ্টে আবেগে ভেসেছিলেন মৌবনীও।

দুই বোনকে জড়িয়ে কান্না করেন। কান্নাকাটি পর্ব শেষে চলেই এল শুভ দিন। আজ বিয়ে মৌবনীর, নিয়ম অনুযায়ী গতকাল তাঁর হাতে উঠেছে মেহেন্দির নকশা। সেই নকশার ভাঁজেই লুকিয়ে তাঁর হবু বর সৌম্যর প্রথম অক্ষর। তিন মেয়ের বিয়ের জন্যে সুপাত্রের খোঁজে গতবছর সংবাদকাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন তাদের ম্যাজিশিয়ান বাবা। সেখান থেকেই সৌম্যর সন্ধান পান পি সি সরকার। তিনি জানিয়েছেন, বিজ্ঞাপনে বেশ কয়েকজন সাড়া দিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে তিনি বেছে নিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মৌবনীই। সৌম্যকে খুঁজে নেন। আর তাতে সবুজ সংকেত দেন তাঁর পরিবার। জানা যাচ্ছে, মৌবনীর বিয়ে হচ্ছে সম্পূর্ণ বাঙালি আচার মেনে। ইতিমধ্যেই তাঁর হলুদ শেষ হয়ে গিয়েছে। বেনারসিরর গরিমা, টোপরের শ্বেতশোভা, সোনার গহনায় মুড়িয়ে মেয়েকে পাত্রস্থ করছেন পিসি সরকার। এমনকী মৌবনীর বিয়েতে রাতের ভোজেও রয়েছে রাজকীয় আয়োজন। মাছ, মাটন, মিষ্টি সবটাই রয়েছে। সূত্রের খবর, মা ও দুই মেয়ে মিলেই বিয়ের মেনু ঠিক করেছেন। আর মেনুতে বাঙালিয়ানার পাশাপাশি রাখা হয়েছে মৌবনীর পছন্দের খাবারও। জাদুকর বাবারও তাতে সম্মতি।

পিসি সরকারের তিন মেয়েও ম্যাজিকে পারদর্শী। বাবার কাছেই তাঁদের হাতেখড়ি। মৌবনী অভিনয় জগতেও নিজের পরিচয় পোক্ত করেছেন। জানা যায়, মৌবনীর হবু বর সৌম্য রায় চন্দননগরের বাসিন্দা। পেশায় রিসার্চ অ্যানালিস্ট। দীর্ঘদিন বিদেশে ছিলেন। কিন্তু এখন কলকাতাতেই আছেন। তাঁর পরিবারের সঙ্গেও মনের মিল হয়ে গিয়েছে মৌবনীর। আজ মৌবনী ও সৌম্যকে নিয়ে দেখা দুই পরিবারের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

লন্ডনে চুপিসারে বিয়ে, রয়েছে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক, চেনেন সানি দেওলের স্ত্রী পূজাকে?

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী, আদালতে যাওয়ার পথে মৃত ২

চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা,বুকে সজোরে ঘুষি,মৃত্যু তৃণমূল কর্মীর

প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ