বাবার স্মৃতি হাতড়ে আবেগতারিত মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছু বছর ধরে  ডিমেনশিয়ায় আক্রান্ত কৌতুশিল্পী, সঞ্চালক মীর আফসার আলীর বাবা। ২১ সেপ্টেম্বর, মঙ্গলবার ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে উপলক্ষে বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন মীর।

এদিন সক্কাল সক্কাল সামাজিক মাধ্যমের পাতায় বাবার ছবি পোস্ট করেন মীর। এরপরই ক্যাপশনে উঠে এল তাঁর জীবনের অভিজ্ঞতার কিছু কথা।

তিনি লিখেছেন, ‘আব্বার জন্মদিন ৪ঠা এপ্রিল। বছর পাঁচেক আগে আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, জন্মদিনে কী গিফ্ট চান তিনি। আমার খুব ঘড়ির শখ। নানান ধরণের মডেল। বিদেশি ঘড়ি আমার বিশেষ দুর্বলতা। তো আব্বাকে ভীষণ উৎসাহিত হয়ে বললাম, ‘আব্বা… এই বছর আপনার জন্য আমার তরফ থেকে ঘড়ি’। মুচকি হেসে আব্বা বললেন, ‘ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস’।

তিনি আরও জানান, ‘ঘটনাটা আমার যতটা স্পষ্ট মনে আছে, আব্বার স্মৃতিতে সেটা ততটাই ঝাপসা। গত ৪ বছর ধরে ডিমেনশিয়ার সঙ্গে লড়ছেন আমার আব্বা। কিছুই মনে থাকে না। দিনক্ষণ, সাল, সময় কোন কিছুরই জ্ঞান বিশেষ নেই। হ্যাঁ, এখনও চিনতে পারেন আমায়। নাম ধরে ডাকেন। আব্বা বললে সাড়া দেন। চিকিৎসা চলছে। আমি আশাবাদী। ডাক্তারদের উপর আমার অগাধ বিশ্বাস।’ অবশেষে মীর পোস্টে জানিয়েছেন, ‘আপনার বাড়িতেও কি এমন কেউ আছেন যিনি কাজে মন দিতে পারছেন না, সব ভুলে যাচ্ছেন এক এক করে? অবহেলা করবেন না। দেরী করবেন না। তাঁদের দূরে ঠেলে দেবেন না। যাঁদের আজকাল মনে থাকে না, তাঁদের আরও বেশি করে মনে ধরে রাখুন। ভাল থাকবেন সবাই’।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের