দিনের পর দিন শারীরিক নির্যাতন, টলিপাড়ার জনপ্রিয় কোরিওগ্রাফারকে নিয়ে বিস্ফোরক ‘চরিত্রহীন’ নায়িকার

তাঁর শরীরী আবেদন, লাস্যময়ী চেহারা, দুর্দান্ত অভিনয় সবটাই সিরিজটিকে জনপ্রিয় করতে সাহায্য করেছিল। তবে বিনোদন দুনিয়ায় যেমন রয়েছে গ্ল্যামারের ছটা, তেমনই রয়েছে অন্ধকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: হইচই-এর অন্যতম জনপ্রিয় সিরিজ ‘চরিত্রহীন’। যার নায়িকা হয়েছিলেন নয়না গঙ্গোপাধ্যায়। তাঁর শরীরী আবেদন, লাস্যময়ী চেহারা, দুর্দান্ত অভিনয় সবটাই সিরিজটিকে জনপ্রিয় করতে সাহায্য করেছিল। তবে বিনোদন দুনিয়ায় যেমন রয়েছে গ্ল্যামারের ছটা, তেমনই রয়েছে অন্ধকার। ক্যামেরার সামনে হাসিখুশি মেজাজে পোজ দিলেও চার দেওয়ালের অন্দরে অনেক নায়িকারাই অত্যাচারিত! এমন অভিজ্ঞতা রয়েছে নয়না গঙ্গোপাধ্যায়েরও। টলিপাড়ার এক নৃত্যগুরুর কাছে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন নয়না। মানসিক হেনস্থা থেকে শারীরিক নির্যাতন, কিছুই নাকি বাদ রাখেননি ওই নৃত্যগুরু।

সম্প্রতি অভিনেত্রী নিজেই তাঁর সমাজমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। তাঁর কথায়, টলিপাড়ার জনপ্রিয় এক নৃত্যগুরুর সঙ্গে তাঁর তিনবছরের সম্পর্ক ছিল। এখনও সেই সম্পর্কের মাশুল গুনতে হচ্ছে তাঁকে। দিনের পর দিন অত্যাচারের শিকার হয়েছেন তিনি। চলেছে শারীরিক ও মানসিক নির্যাতন। যাতে অভিনেত্রী ভেঙে পড়েছেন। আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবার তাঁর নাম প্রকাশ্যে আনবেন তিনি। নয়নার সেই নৃত্যগুরু বিবাহিত এবং এক সন্তানের বাবা। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে তাঁর যাত্রা শুরু। বেশ কিছু বাংলা সিনেমাতেও কাজ করেছেন। যদিও এখন স্ত্রীর সঙ্গে থাকেন না নৃত্যগুরু। খোরপোশ নিয়ে ঝামেলার কারণে তাদের আইনি বিচ্ছেদ হয়নি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও তিনি অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ।

নয়না বলেছেন, ‘‘আমাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে সে। মাঝে মধ্যেই অকথ্য ভাষায় আক্রমণ করতেন। এখন সবাই বলছেন আমার সরব হওয়া উচিত, কিন্তু দেরি হয়ে গিয়েছে। বিয়ের প্রতিশ্রিুতি দিয়েছিল।” অভিনেত্রীর দাবি, নাম প্রকাশ্যে আনার দাবি শুনে তিনি তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন’ সিরিজের মাধ্যমে টলিপাড়ায় ডেবিউ করেন নয়নার। যদিও তিনি ‘মেন্টর’ মনে করেন বলিউডের সুখ্যাত পরিচালক-প্রযোজক রামগোপাল বর্মা। তাঁর ‘ডেঞ্জারাস ইশ্‌ক’ ছবিতেও অভিনয় করে ছিলেন নয়না। কিন্তু টলিপাড়ার নৃত্যগুরুর প্রেমে পড়ে তিনবছর ধরে তিনি ক্যামেরার আড়ালে রয়েছেন।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল