ফের মাদক কাণ্ডে গ্রেফতার অর্জুন রামপালের প্রেমিকার ভাই

ফের মাদক কাণ্ডের ছায়া বলিউডে। আবারও মাদক মামলায় জেরার মুখে পড়েছেন অভিনেতা অর্জুন রামপালের প্রেমিকার ভাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মাদক কাণ্ডের ছায়া বলিউডে। আবারও মাদক মামলায় জেরার মুখে পড়েছেন অভিনেতা অর্জুন রামপালের প্রেমিকার ভাই। শনিবার আবারও নতুন করে গোয়া থেকে এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওস ডেমেট্রিয়াডেস। গ্রেফতারির সময়, অভিযুক্তর কাছ থেকে মাদক উদ্ধার করেছেন এনসিবির আধিকারিকরা।

এদিন নিয়ে অ্যাগিসিলাওসের বিরুদ্ধে তিন নম্বর মামলা রুজু করল এনসিবি। গত বছর অক্টোবরে সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে জড়িত মামলায় এনসিবির হাতে গ্রেফতার হয়েছিলেন অ্যাগিসিলাওস, জামিনে মুক্তির পর ফের একবার গ্রেফতার হয় সে। নাইজেরিয়ান কোকিন মামলায় দ্বিতীয়বার গ্রেফতার হয়েছিলেন অ্যাগিসিলাওস। গত এক বছরে এই নিয়ে তিনবার এনসিবির হাতে গ্রেফতার হল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই।

শুক্রবার অর্জুনের গার্লফ্রেন্ডের ভাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সমীর ওয়াংখেড়ে। এদিন আদালতে পেশ করবার পর দু-সপ্তাহের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তকে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড জুড়ে শুরু হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ধরপাকড়। এর আগে বাড়িতে মাদক মজুত করার অপরাধে গ্রেফতার করা হয় প্রাক্তন বিগবস প্রতিযোগী এজাজ খানকে। এজাজ খানকে জিজ্ঞাসাবাদ করায় উঠে আসে অভিনেতা গৌরব দীক্ষিতের নাম। জেরায় এজাজ খান জানিয়েছিলেন যে, তিনি অভিনেতা গৌরব দীক্ষিতের কাছ থেকে মাদক কিনতেন। এছাড়াও গৌরব যে বলিউডের অনেককেই মাদক সরবরাহ করতেন, তাও জানান এজাজ খান। এরপরই অভিনেতার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সদস্যরা। পরবর্তীতে গ্রেফতার হন অভিনেতা গৌরব দীক্ষিত। যদিও সদ্যই ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন তিনি।

 

 

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের