এই মুহূর্তে

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ওড়িশা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া! রবিবার (২৫ জানুয়ারি) সকালে ভুবনেশ্বরের এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ্যাত ওড়িয়া সঙ্গীত সুরকার ও গায়ক অভিজিৎ মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। AIIMS হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, রবিবার সকাল ৭:৪৩ মিনিট নাগাদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় অমল মজুমদারের। ডাক্তাররা তাৎক্ষণিকভাবে অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট প্রোটোকল অনুযায়ী, তাঁর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) শুরু করেন, কিন্তু নিরন্তর পুনরুজ্জীবিতকরণের প্রচেষ্টা সত্ত্বেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।’ এরপর সকাল ৯:০২ মিনিট নাগাদ তাঁকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়।

অভিজিৎ মজুমদার বেশ কয়েক মাস ধরে একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন অভিজিৎ মজুমদার। গত বছরের ৪ সেপ্টেম্বর তাঁকে কোমা অবস্থায় ভুবনেশ্বরের এইমস-এ ভর্তি করা হয়েছিল এবং স্নায়বিক ব্যাধি, গুরুতর নিউমোনিয়া এবং অন্যান্য সহ-অসুস্থতার জন্য এখানেই তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর চিকিৎসার অবস্থা জটিল ছিল। যার মধ্যে উচ্চ রক্তচাপ, হাইপোথাইরয়েডিজম, দীর্ঘস্থায়ী লিভার রোগ, ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা, পুষ্টির ঘাটতি এবং সংক্রমণের মতো অন্তর্নিহিত সমস্যা ছিল। এছাড়া নিউমোনিয়া এবং রক্তপ্রবাহের সংক্রমণও ছিল তাঁর। তবে মেডিকেল আইসিইউতে দীর্ঘদিন চিকিৎসার পর, তিনি সুস্থ হয়ে উঠছিলেন। ১০ নভেম্বর তাঁকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছিল। ট্র্যাকিওস্টোমি টিউবের মাধ্যমে তিনি সাড়া দিচ্ছিলেন। কিন্তু তাঁর শরীর ও পুরোপুরি সুস্থ হয়নি।

এমনকি তাঁকে ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করা হয়েছিল, কিন্তু পারিবারিক এবং ব্যক্তিগত কারণে পরিকল্পনাটি স্থগিত করা হয়। কিন্তু শেষমেষ তাঁকে আর সুস্থ করে বাড়িতে ফেরানো গেল না। গত ২৩ জানুয়ারী নতুন করে তাঁর সংক্রমণ এবং জ্বর দেখা দেয়, যার ফলে তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। স্ট্যান্ডার্ড মেডিকেল প্রোটোকল অনুসারে চিকিৎসা করা সত্ত্বেও, তিনি থেরাপিতে সাড়া দিতে ব্যর্থ হয়েছিলেন। রিফ্র্যাক্টরি সেপটিক শকে পরিণত হন তিনি, যার ফলে শেষ পর্যন্ত তিনি হৃদরোগে আক্রান্ত হন। মজুমদার ওড়িয়া চলচ্চিত্র শিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, বছরের পর বছর অসংখ্য ব্লকবাস্টার চলচ্চিত্রের সঙ্গীত রচনা করেছেন তিনি। তাঁর সুর তাকে প্রচুর জনপ্রিয়তা দিয়েছে। ওড়িশা জুড়ে তাঁর অনুগত ভক্ত রয়েছে। তাঁর মৃত্যুর খবরে, ওড়িয়া সিনেমা এবং সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের পাশে থাকবে দিল্লি’, তারেক রহমানকে শুভেচ্ছা মোদির

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে চার বছরে খরচ কত? জানলে ভিড়মী খাবেন

‘ভোলে বাবা পার করেগা’-র কাহিনী বদলাচ্ছে, দেখা যাবে না আর নীল-মধুমিতাকে, কারা আসছেন?

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

মোদির মাকে গালি দেওয়া যুবককে ৫ মাস পর জামিন দিল পটনা হাইকোর্ট

অশ্লীল শব্দ বাদ, শেষ মুহূর্তে শাহিদ কাপুরের ও’রোমিওর একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ