আবারও ‘মন্নত’, কিং খানের বাড়ির দিকে নজর এই অভিনেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, বলিউডে তিন খানের রাজত্ব। আমির খান, সলমন খান, শাহরুখ খান। তবে তিন খানের মধ্যে সম্পর্ক কেমন, তা জানেন কি? সলমন ও শাহরুখের মধ্যে সম্পর্ক তেমন ভাল না হলেও, আমিরের সঙ্গে দুই খানেরই সম্পর্ক সুন্দর। তবে এখন শোনা যাচ্ছে, সলমন ও শাহরুখের মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে। প্রায়শই তাঁদের একসঙ্গে সাক্ষাৎকারে দেখা যায়। সম্প্রতি, শাহরুখ ইঙ্গিত দিয়েছিলেন যে, শাহরুখের পাঠান ছবিতে সলমন একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন। আর ‘ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও’ দারুণ ছিল শাহরুখের। সাম্প্রতিক সলমন একটি সাক্ষাৎকারে, শাহরুখের বিষয়ে একটি অজানা তথ্য শেয়ার করলেন। তিনি জানালেন, শাহরুখের মুম্বইয়ের অট্টালিকা ‘মন্নত’ (MANNAT)কে নাকি আগে কেনার কথা ছিল সলমনের, তাঁর কাছেই প্রথম প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু সলমন প্রত্যাখ্যান করেছিলেন।

সম্প্রতি, অভিনেতা-সাংবাদিক ফরিদুন শাহরিয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সলমন বলেছিলেন: “শাহরুখের মুম্বইয়ের বাংলোটি কেনার প্রস্তাব আমার কাছে প্রথম এসেছিল। কিন্তু আমার বাবা (চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনাট্য লেখক সেলিম খান) তখন বলেছিলেন, এত বড় বাড়ি নিয়ে তুমি কী করবে?” তাই সলমন আর কিনতে পারেননি এই বাড়ি। মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত, শাহরুখের মন্নত। যেটির ইন্টেরিয়র ডিজাইন করেছেন, শাহরুখ স্ত্রী গৌরী খান। বর্তমানে তাঁদের তিন সন্তান – আরিয়ান খান, সুহানা খান এবং আবরাম খান। মন্নত শাহরুখ পরিবারে পরিপূর্ণ। মন্নত, ছয় তলা বিশিষ্ট। গৌরি দ্বারা ডিজাইন করা এই বাড়িটি বলিউডের সবচেয়ে আইকনিক সেলিব্রিটি হোমগুলির মধ্যে একটি৷ এই বাড়ির মূল্য প্রায় ২০০ কোটি টাকা।

শাহরুখ খান এবং সলমন খান একে অপরের চরিত্রে একাধিক ক্যামিও করেছেন৷ এমনকি ১৯৯৫ সালের চলচ্চিত্র করণ অর্জুন-এও তাঁদের অভিনয় আজও মাইলস্টোন সৃষ্টিকারী হিসেবে অভিহিত। শোনা যাচ্ছে, শাহরুখ-সলমন খুব শীঘ্রই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ার একটি থ্রিলারে অভিনয় করতে পারেন। বর্তমানে সলমান এবং শাহরুখের মধ্যে একটি ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়েছে, কিন্তু কিছু বছর আগে, তাঁরা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। সৌজন্যে, সলমনের ২০০৮ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে মারপিট করা। তবে এখন তাঁদের সম্পর্ক খুব ভাল। শাহরুখ প্রায়শই সলমনকে ভাই বলে সম্মান করেন। এদিকে জুনের শুরুতে, শাহরুখ খান বলিউডে ৩০ বছর কমপ্লিট করেছেন। সেই সময় একটি লাইভে এসে শাহরুখ বলেছিলেন, “সলমন তাঁর ভাইয়ের মতো। আমরা জানি না আমাদের মধ্যে কে বড়। আমরা প্রত্যেকেই একে অপরকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি।”

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু