এই মুহূর্তে

‘অর্থের মূল্য শুধু সুহাসই বোঝে’, নিজের চরিত্রের জন্যে ক্ষমা চাইলেন ফরাসি অভিনেতা অলিভিয়ার

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় লাফিয়ে বেড়াচ্ছে বলিউডের আইকনিক চলচ্চিত্র ‘3 Idiots’-এর একটি মজার ভিডিও। ২০০৯ সালে মুক্তি পায় ‘3 Idiots’। মুক্তির ১৪ বছর পরেও ছবিটির জনপ্রিয়তা আজও অব্যাহত ভক্তদের মনে। ইঞ্জিনিয়ারদের দিনে জীবনী নিয়ে তৈরি ছবিটি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, আমির খান, সরমন যোশী এবং মাধবন। তিনজনের বন্ধুত্বের দারুণ কেমিস্ট্রি ছবিতে তুলে ধরা হয়েছিল। ছবির নায়িকা ছিলেন করিনা কাপুর আন। রাজকুমার হিরানি পরিচালিত ‘3 idiots’-বক্সঅফিসে দারুণ রোজগারও করেছিল। ছবিতে একটি চমকপ্রদ চরিত্র ছিল সুহাস ট্যান্ডনের।

যিনি করিনার বাগদত্তা হিসেবে ছবিতে অভিনয় করছিলেন, আদতে তাঁর ভূমিকায় স্বল্প সময়ের ছিল। আদতে সুহাসের চরিত্রে অভিনয় করেন ফরাসি অভিনেতা অলিভিয়ের লাফন্ট। ছবিতে সুহাসের বিখ্যাত চাটনির দৃশ্যটির কথা মনে আছে? যেখানে সুহাস তাঁর বাগদত্তা করিনাকে একটি সস্তা ঘড়ি পরার জন্য তিরস্কার করে ছিলেন, এবং আমির তাঁকে বিয়ে না করার জন্য ‘বিনামূল্যে পরামর্শ’ দিয়েছিলেন। এমনকি এক সময়ে যখন আমির সুহাসের গায়ে চাটনি (সস) ছিটিয়ে দেয় এবং তখন সুহাস তাঁর জুতার দাম চিৎকার করে বলেন। এই নিয়ে সম্প্রতি তাঁর চরিত্রটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম মেমে তৈরি হয়েছে এবং তাঁকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে। সম্প্রতি এই কারণেই অলিভিয়ার লাফন্ট ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছে।

3 ইডিয়টসে তাঁর চরিত্র এবং অভিনয় বুঝতে না পারার জন্য তিনি একটি ভাইরাল টুইটের প্রতিক্রিয়া জানিয়ে ক্ষমা চেয়েছেন। তাঁর চরিত্রটি পুনরায় আবিষ্কার করার জন্য ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন অলিভিয়ার। তিনি লিখেছেন, “ইদানীং আমি বহু বছর আগে ৩ ইডিয়টস ছবিতে অভিনয় করা সুহাস ট্যান্ডনের চরিত্রটিকে ভুল বোঝার বিষয়ে নানারকম বার্তা পাচ্ছি, যেখানে তাঁর চরিত্রটিকে নিয়ে মানুষের মধ্যে একটি ভুল বোঝাপড়া শুরু হয়েছে। অনেকেই মজা করে বলছে, অর্থের মূল্য শুধু সুহাসই বোঝে, তিনিই সঠিক। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, চরিত্রের খাতিরে এমন অভিনয় করতে হয়েছে আমাকে।” অভিনেতার এই টুইটটি বর্তমানে ভাইরাল। অভিনেতার এই আন্তরিকতা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রানির ‘মারদানি ৩’, কত মিনিটের ছবি?

শুটিং থেকে ফেরার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অভিনেত্রী অহনা দত্ত

‘ক্ষমা করব না’, গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন স্ত্রী সুনীতা

শুটিংয়ে কেন বই নিয়ে যান? নিজেই রহস্য ফাঁস করলেন মোশারফ করিম

ছয় বছর প্রেম করেও টাবুকে ধোঁকা দিয়েছিলেন সঞ্জয় কাপুর, কেন?

ফের ‘ডন’ চরিত্রে অভিনয় করবেন শাহরুখ, ফারহান আখতারের সামনে রাখলেন এই শর্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ