এই মুহূর্তে

যুগের অবসান! চলে গেলেন জনপ্রিয় কৌতুক শিল্পী

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৬৬ বছর বয়সেই প্রাণ হারালেন পাকিস্তানের কিংবদন্তি কমেডিয়ান উমর শরিফ। শনিবার জার্মানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জারিন উমরের বোন।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। টানা ৭ ঘণ্টা এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিত্সার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি বিগড়ে যায়। এরপর ওই দেশেই চিকিৎসা শুরু হয় তাঁর। প্রসঙ্গত উল্লেখ্য, এক সংস্থার রিপোর্ট অনুযায়ী, সিন্ধ সরকার ৪০ মিলিয়ন টাকার অর্থসাহায্য ধার্য করেছিল এই কিংবদন্তী শিল্পীর চিকিৎসার জন্য, যাতে তাঁকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো যায়। কিন্তু তারপরেও হল না শেষরক্ষা।

তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেট তারকা শোয়েব আখতার। অন্যদিকে, তাঁর মৃত্যুতে টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন কমেডিয়ান কপিল শর্মা। তিনি লেখেন, ‘আলভিদা লেজেন্ড, আপনার আত্মার শান্তি কামনা করি’।

৬০-টিরও বেশি স্টেজ কমেডি শো-এর অংশ থেকেছেন তিনি, যোগ দিয়েছেন বহু টেলিভিশন অনুষ্ঠানে। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজকও ছিলেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন ধর্মেন্দ্র, পদ্মশ্রীতে ভূষিত রোহিত শর্মা

সুস্থ হয়ে ‘ও মোর দরদিয়া’ সেটে ফিরলেন রণিতা, এখন কেমন আছেন অভিনেত্রী?

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-রুক্সিণী? কোন ছবিতে দেখা যাবে যুগলকে?

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ