এই মুহূর্তে

‘বাবা খাটের নিচে লুকিয়ে আছি’, দুবাই থেকে আর্তনাদ পঞ্জাবি গায়কের ৬ বছরের মেয়ের

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েলের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়ার দেশগুলি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির মৃত্যুর খবর ছড়াতেই তাণ্ডব শুরু হয়েছে ইরানে। আমেরিকা ইজরায়েল যৌথভাবে ইরানকে আক্রমণের পরেই ক্ষেপে হয়েছে ইরান। এই আক্রমণ আরও তীব্র হয়েছে খামেইনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই। দুই দেশের মধ্যেই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছে। যার ফলে বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইজরায়েল নিজেদের আকাশসীমা বন্ধ করেছে। যার ফলে অনেক বিমান বাতিল করা হয়েছে।

দোহা, কাতার, সংযুক্ত আরব আমিরাতেও ইরানি হামলার আঁচ পড়েছে। যে কারণে দুবাই থেকে অনেক বিমান বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকে রয়েছেন ভারতের অনেক তারকারা। যাদের মধ্যে পঞ্জাবি গায়ক এমী ভির্কের পরিবারও রয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে তাঁর স্ত্রী এবং ছয় বছরের মেয়ে আটকে রয়েছে। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে তাঁরা গভীর সংকটের মুখোমুখি হচ্ছে। আর দেশে থেকে তিনি কিছুই করতে পারছেন না। তিনি যতই শিল্পী হোক না কেন, জনসাধারণের মধ্যে নিজেকে বিলিয়ে দিক না কেন, দিনের শেষে তিনি একজন পরিবারের সদস্য।

সোমবার (২ মার্চ) তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমী লিখেছেন, ‘আমার স্ত্রী এবং আমার ৬ বছরের মেয়ে আরব আমিরাতে আছে এবং একজন স্বামী এবং একজন বাবা হিসেবে, এই সময়ে আমি কিছু করতে পারছিনা। আমার মেয়ে বলেছে পাপা, যদি কিছু ঘটে যায় তবে আমি আমার বিছানার নীচে লুকিয়ে যাব। আমি একজন শক্তিশালী মেয়ে, বাবা, চিন্তা করো না। এটি কোনও বাবা শুনতে চায় না।’

গায়ক আরও বলেছেন, ‘প্রতিটি খবরের আপডেট গভীরভাবে ব্যক্তিগত মনে হয়, আমি জানি অন্যান্য অনেক পরিবারও একই ভয় এবং উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রচেষ্টার প্রশংসা করছি। তারা আমায় জানিয়েছে আমাকে তার দেশের সকল মানুষ নিরাপদে আছেন। এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আসুন আমরা শান্তি, স্থিতিশীলতা এবং সেখানকার সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করছি। এই পরিস্থিতি শীঘ্রই কেটে যাক।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাতে কাজ নেই, বাড়িতে বসেই দিন কাটছে রাজদীপের, হঠাৎ কী হল অভিনেতার?

‘অশ্লীলতার সব সীমা লঙ্ঘন’, সঞ্জয়-নোরার নতুন গান নিষিদ্ধ করার ডাক নেটমহলের

১৩০০ ঘণ্টায় তৈরি, অস্কারের মঞ্চে নজর কাড়ল প্রিয়াঙ্কার বহুমূল্যের ‘স্নেক নেকলেস’

আচমকা বদলে গেল সলমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির নাম, কোন বিতর্কে এমন সিদ্ধান্ত?

অস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়ে কেঁদেই ফেললেন জেসি বাকলি

‘হাওয়া হাওয়া’ গানের জন্যে আমাকে ৪৫ লক্ষ টাকা দিয়েছেন ‘ধুরন্ধর’ নির্মাতারা’, বড় দাবি পাক গায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ