এই মুহূর্তে

অ্যাকশন-প্রেমীদের অপেক্ষা শেষ! শীঘ্রই শুরু হচ্ছে কিং খানের ‘পাঠান ২’-এর শুটিং, মুক্তি কবে?

নিজস্ব প্রতিনিধি: মুক্তির মাত্র ৫ দিনেই বক্সঅফিসে ঝড় তুলেছে রণবীর সিংহের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে ছবিটি। এই ছবির সাফল্যের মধ্যেই প্রস্তুতি নিচ্ছে আরও একটি স্পাই থ্রিলার মুক্তির। হ্যাঁ, তৈরি হচ্ছে ২০২৩ সালে বক্সঅফিসে ঝড় তোলা শাহরুখ খানের ‘পাঠান’-এর সিক্যুয়েল। সম্প্রতি দুবাইতে একটি রিয়েল এস্টেট ইভেন্টে শাহরুখের নামে একটি টাওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে ‘পাঠান 2’-এর ঘোষণা করেছেন অনুষ্ঠানের ডেভেলপার। যেখানে তাঁকে বলতে দেখা হয়েছে যে, ‘কোনও ব্লকবাস্টার ছবি হলে, তা সিক্যুয়েলও হওয়ার দরকার, আমি কি ঠিক বলছি? ঠিক যেমন ‘পাঠান’। ‘পাঠান ২’ আসছে।’

জানা গিয়েছে, পাঠান 2-এর কাজ আগামী বছর আলিয়া ভাটের ‘আলফা’ মুক্তির পর শুরু হবে। একই অনুষ্ঠানে, শাহরুখও উপস্থিত ছিলেন। সম্প্রতি লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর একটি ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন করেছেন কিং খান। দুবাইয়ের অনুষ্ঠানে অভিনেতা তাঁর সাম্প্রতিক কৃতিত্ব অর্জন করা নিয়ে নানা কথা বলেন। তিনি জানান, ‘লন্ডনে আমার একটি ব্রোঞ্জ ডিডিএলজে মূর্তি আছে, আমি একটি জাতীয় পুরস্কার জিতেছি, এবং এখন দুবাইতে একটি ভবন আমার নামে নামকরণ করা হল। আর কি চাই জীবনে। আমার এই কৃতিত্ব আমার বাবা-মা স্বর্গ থেকে গর্বের সঙ্গে দেখছেন। এটি আমার জন্য একটি জীবন বদলে দেওয়ার মুহূর্ত।’

একটি প্রতিবেদন অনুসারে, ‘পাঠান ২’-এর শুটিং আগামী বছর ফ্লোরে যাবে। চিলিতে ছবির শুটিং হবে। চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্টের সাম্প্রতিক ভারত সফরের সময়, ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে তাদের দেশে সিনেমার শুটিংয়ের বিষয়ে আলোচনা করেছেন । সেই বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা অংশুমান ঝা। তিনি জানান, “যশরাজ ফিল্মসের পাঠান ২-এর শুটিং আগামী বছর চিলিতে ‘লাকাদবাঘা ৩’-তে হতে পারে। আশা করি, আমরা আমাদের সিনেমার মাধ্যমে চিলির সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরতে পারব।” জানা গিয়েছে, ‘পাঠান ২’ দীর্ঘ প্রতীক্ষিত ক্রসওভার ‘টাইগার বনাম পাঠান’-এর আগেই মুক্তি পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

অস্কারে কেন ব্রাত্য মহিলা পরিচালকরা? আকাদেমি কর্তৃপক্ষকে তুলোধনা নাতালি পোর্টম্যানের

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

বিচ্ছেদ ভুলে মেয়েকে ৫০ লাখের কুপার গাড়ি উপহার দিলেন মাহি, কী প্রতিক্রিয়া জানালেন জয়?

মুছল দীর্ঘদিনের স্মৃতি, ইনস্টাগ্রাম থেকে প্রাক্তনের সমস্ত ছবি ডিলিট পলাশের

কটাক্ষ সত্ত্বেও বক্স অফিসে ঝড় তুলছে ‘বর্ডার 2’, দ্বিতীয় দিনে ৬৬ কোটি ছাড়াল ছবির আয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ