প্রতারণার শিকার পায়েল সরকারের ঘনিষ্ঠ অভিনেত্রী, গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার শিকার হলেন অভিনেত্রী পায়েল সরকারের ঘনিষ্ঠ অভিনেত্রী। পাশাপাশি আর্থিক প্রতারণা, কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে হরিদেবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়।

৬ সেপ্টেম্বর অভিনেতা পায়েল সরকারের জন্মদিনের পার্টিতে ঋতুরাজের সঙ্গে তাঁর প্রথমবার সাক্ষাৎ হয়। নিজেকে টলিউডের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন অভিযুক্ত। বলেন, টলিউডে তাঁর অনেক যোগাযোগ। অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দেন। এখানেই শেষ নয়, প্রতিশ্রুতির বদলে ১০ হাজার টাকাও নেন। তার পরেই প্রকাশ পায় স্বরূপ। অভিনেত্রীর সঙ্গে আর কোনও যোগাযোগ রাখতে চাননি তিনি। এমনকি এড়িয়েও যান অভিনেত্রীকে। পাশাপাশি কুপ্রস্তাব দেওয়া হয় তাঁকে। এরপর বিষয়টি বুঝতে পারেন ওই তরুণী। এরপরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তের পর বুধবার রাতে অভিযুক্তকে হরিদেবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, পায়েল সরকারের ঘনিষ্ঠ প্রতারিত ওই অভিনেত্রী একজন মেকাপ আর্টিস্টও।  ইতিমধ্যে তিনি সাগরজ্যোতি, কড়িখেলা সিরিয়ালে ছোট ভূমিকায় অভিনয় করেছেন।

এই ঘটনার জেরে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অভিনেত্রী পায়েল। একই সঙ্গে জুনিয়ারদের সতর্ক করলেন তিনি। তিনি বলেন, ‘এরকম ধরনের কেউ প্রস্তাব দিলে সামনে থেকে প্রতিবাদ কর। যাতে এই ধরনের মুখোশধারী মানুষগুলো সামনে আসে।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের