দুর্দিনে শাহরুখের পাশে বলিউড

রবিবার মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। ক্রুজ পার্টিতে রেড হওয়ার পর আটক সবাইকেই আজ তোলা হবে আদালতে। রবিবার আরিয়ান খান ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও ফ্যাশন ডিজাইনার মুনমুন ধামেচাকে হাজির করা হয়েছিল ম্যাজিস্ট্রেট কোর্টে। যেখানে তাঁদের সোমবার অবধি এনসিবির কাস্টেডিতে রাখা হয়।

এই ঘটনার পরই রীতিমত ভেঙ্গে পড়েছেন শাহরুখ-গৌরী। ‘পাঠান’ ছবির জন্য স্পেনে শুটে যাওয়ার কথা ছিল শাহরুখের, অন্যদিকে, নিজের কাজে বিদেশে যাওয়ার কথা ছিল গৌরী খানের, সেই কাজ আপাতত স্থগিত রেখেছেন তাঁরা। ছেলেকে বাঁচাতে নাকি এ দিক-ও দিক ছুটে বেড়াচ্ছেন বাদশা। তবে এই সময়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড। এদের মধ্যে সলমন খান সরাসরি শাহরুখের সমর্থনে মন্নতে গেলেন। শাহরুখের বাড়িতে সলমনের পৌঁছনোর ভিডিও উঠে এসেছে, যেখানে দেখা গিয়েছে যে নিজের সাদা রঙের SUV-তে পিছনের সিটে বসে সলমন৷ খুবই সাধারণ পোশাকে শাহরুখের বাড়িতে যেতে দেখা গেল সলমনকে৷ এছাড়াও এই দুঃসময়, হানসাল মেহেতা, সুনীল শেট্টি, পূজা ভাট, সুচিত্রা কৃষ্ণমূর্তিরাও শাহরুখের পাশে থাকার বার্তা দিয়েছেন৷

হানসাল মেহেতা লিখেছেন, ‘বাবা-মার জন্য সন্তানের এই সমস্যার মুখোমুখি হওয়া বেদনাদায়ক। আদালতের রায়ের আগে মানুষের রায় যখন আসতে শুরু করে তখন এটা বেশি জটিল হয়ে ওঠে। একইসঙ্গে বাবা-মা ও সন্তানের জন্য অসম্মানজনক। শাহরুখ তোমার সাথে আছি।’ টুইটারে এই অভিনেত্রী-পরিচালক জানিয়েছেন, ‘শাহরুখ আমি তোমার পাশে আছি। জানি তোমার এর প্রয়োজন নেই। কিন্তু তবু তোমার পাশে থাকব। এই কঠিন সময়ও পেরিয়ে যাবে।’ অন্যদিকে, ‘কভি হাঁ কভি না’ ছবিতে শাহরুখের সঙ্গের পর্দায় হাজির হয়েছিলেন সুচিত্রা। তিনি লিখেছেন, ‘একজন অভিভাবকের পক্ষে সন্তানের খারাপ সময় দেখার থেকে কঠিন কিছু নেই। সকলের জন্য প্রার্থনা রইল।’ পাশে থাকার বার্তা দিয়ে পূজা ভাট লিখেছেন, আমি শাহরুখের পাশে রয়েছি৷ এই সময়টাও পার হয়ে যাবে৷

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য