এই মুহূর্তে

সপরিবারে তিরুপতিতে রজনীকান্ত, ভগবান ভেঙ্কটেশ্বরকে ৭২ কেজি চিনি ও গুড় উৎসর্গ

নিজস্ব প্রতিনিধি: ১২ ডিসেম্বর ৭৫ বছরে পা রেখেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। দক্ষিণী রাজ্যগুলিতে তাঁকে রীতিমতো ভগবানের আসনে পুজো করা হয়। তাঁর ছবি রিলিজ নিয়েও ভক্তদের মধ্যে উত্তেজনা থাকে চূড়ান্ত। এই বয়সেও নায়কের চরিত্রে সাবলীল রজনী কান্ত। তাঁর অ্যাকশন দেখলে কুপোকাত হয়ে যায় তরুণ সমাজ। সুতরাং অভিনেতার জন্মদিন নিয়ে তাঁর ভক্তদের মধ্যে আলাদাই উত্তেজনা থাকে। যাই হোক, জন্মদিনের একদিন পর শনিবার তিরুপতি তিরুমালা মন্দিরে গিয়েছেন সুপারস্টার।

তাঁর সঙ্গে ছিল তাঁর পরিবার, স্ত্রী লতা এবং কন্যা সৌন্দর্য ও ঐশ্বর্য। ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করে অভিনেতা তাঁর আশীর্বাদ নিলেন। তবে খালি হাতে নয়, ৭২ কেজি চিনি, গুড়, কালাকাঁদ, চাল এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে তিনি ভগবান ভেঙ্কটেশ্বরের পুজো দিয়েছেন। তাঁকে দেখার জন্যে স্বাভাবিকভাবেই মন্দার চত্বরে ভিড় জমেছিল। কাউকে নিরাশ করেননি অভিনেতা। মন্দিরের পুরোহিত, ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন অভিনেতা। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বর্তমানে কোনও শুভ কাজের আগে মন্দিরে গিয়ে সেলিব্রিটিদের পুজো দেওয়ার বিষয়টা ট্রেন্ডিং হয়ে উঠেছে। অর্থাৎ ভাল কিছু শুরু হওয়ার আগে ভগবানের দর্শন করেন তাঁরা।

রজনীকান্তের জন্মদিন উপলক্ষে ১৯৯৯ সালের ব্লকবাস্টার ছবি ‘পদয়াপ্পা’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পুরোনো ছবি হলেও ভক্তরা একইভাবে সেলিব্রেশন করেছেন। তাঁর ছবির প্রতীকি দৃশ্য, সংলাপ এবং চরিত্রগুলিকে পুনরুজ্জীবিত করেছে ভক্তরা। এদিন রজনীকান্তকে সাদা পাজামা পাঞ্জাবিতে মন্দিরে আসতে দেখা যায়। অভিনেতাকে পরবর্তীতে জেলার 2-এ দেখা যাবে। ডিসেম্বরে শুটিং শেষ হবে ছবির। ২০২৬ সালের গ্রীষ্মে ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আমি ওদের মতো নই’, ৪০ কোটি টাকার তামকজাত বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়েছিলেন সুনীল শেট্টি

আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

মা সরস্বতী লুকিয়ে শুনছেন অরিজিৎয়ের গান, থিম-মণ্ডপে উপচে পড়া ভিড়, জানুন কোথায়

মুম্বইতে অনুরাগ বসুর সরস্বতী পুজোয় চাঁদের হাট, একসঙ্গে হাজির হলেন সারা-আদিত্য-কার্তিক

ভারতের বুকেই ‘পাকিস্তান’! জানেন ‘বর্ডার ২’-এর হাই-ভোল্টেজ যুদ্ধের শুটিং কোথায় হয়েছে?

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ