এই মুহূর্তে

রণবীর থেকে ক্যাটরিনা, রঙের উৎসবে মেতেছে গোটা বলিউড

নিজস্ব প্রতিনিধি: আদতে রঙের উৎসব দু দিন ধরে চলে। একদিন বাঙালিদের দোলযাত্রা, অন্যটি হোলি উৎসব। হিসেবমতো আগামিকাল তথা ৪ মার্চ হোলি। কিন্তু আজ থেকেই বলিউডে রঙের উৎসব পালন করছেন সেলিব্রিটিরা। নেহা ধুপিয়া, সোহা আলি খান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান-সহ, মুম্বই জুড়ে একাধিক সেলিব্রিটি তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে প্রাণবন্ত হোলি উদযাপন করেছেন। রণবীর কাপুর, মেয়ে রাহার সঙ্গে এই উৎসবে সামিল হয়েছেন। তবে অভিনেতার স্ত্রী আলিয়া ভাট ২০২৬ সালের BAFTA পুরষ্কারের জন্য লন্ডনে রয়েছেন। যেখানে তিনি উপস্থাপক ছিলেন।

অনুষ্ঠানের পরে, অভিনেত্রী মিলান ফ্যাশন উইকে ইতালীয় বিলাসবহুল ফ্যাশন হাউস গুচ্চির প্রথম রানওয়ে শোতে যোগ দিয়েছেন। তিনিই এই ব্র্যান্ডের প্রথম ভারতীয় গ্লোবাল অ্যাম্বাসেডর। এছাড়া কয়েকটি হোলি পার্টিতে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, অঙ্কিতা লোখান্ডে, ভিকি জৈন, অশনুর কৌর, রাজীব আদাতিয়া, ফারহানা ভাটিয়া, নেহাল চুদাসামা, রোহান মেহরা, অনুষ্কা ঘোষ, দিগ্বিজয় সিংহ রাঠে, গৌরব খান্না, শ্রুতিকা অর্জুন, সমর্থ জুরেল, সৌন্দর্য, মাকবুল শর্মা-সহ একাধিক সেলিব্রিটিদের দেখা গিয়েছে। অভিনেত্রী আয়েশা খান মুম্বইয়ে পাঞ্জাবি গায়ক করণ আউজলার কনসার্টে যোগ দিয়েছিলেন। পি-পপ কালচার ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে এই অনুষ্ঠানটি শহরের এমএমআরডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তন্ময় ভাট এবং আদিত্য কুলশ্রেষ্ঠ ওরফে কুল্লুও উপস্থিত ছিলেন। তাঁকে বিনয়ের সঙ্গে ভক্তদের স্বাগত জানাতে দেখা গিয়েছে। তিনি সবার সঙ্গে ফটো তুলেছেন।

এছাড়া আজ মঙ্গলবার বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি এবং গীতিকার-কবি জাভেদ আখতারও তাঁদের বার্ষিক হোলি পার্টিতে, বেশ কয়েকজন ইন্ডাস্ট্রি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন। যেখানে উপস্থিত ছিলেন মধু চোপড়া, মান্নারা চোপড়া, উর্মিলা মাতন্ডকার, রিচা চাড্ডা, মনীশ মালহোত্রা, আলী ফজল, দিব্যা দত্ত, অঞ্জলি আনন্দ এবং মেয়াং চ্যাং সহ বেশ কয়েকজন সেলিব্রিটি।এছাড়া প্রথম সন্তানের বাবা-মা হওয়ার পরে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ হোলি উদযাপন করেছেন।তিনি তাঁর শ্বশুরবাড়ির লোকজন, দেওর, তাঁর বোন সকলের সঙ্গে হোলি সেলিব্রেশন করেছেন। সকলের মুখে আবির মাখা ছিল। আর মা হওয়ার পর প্রথমবার নিজের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। যাঁরা বিয়ের ৫ বছরের মাথায় গত বছর ৭ নভেম্বর প্রথম সন্তান ছেলেকে স্বাগত জানিয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাতে কাজ নেই, বাড়িতে বসেই দিন কাটছে রাজদীপের, হঠাৎ কী হল অভিনেতার?

‘অশ্লীলতার সব সীমা লঙ্ঘন’, সঞ্জয়-নোরার নতুন গান নিষিদ্ধ করার ডাক নেটমহলের

১৩০০ ঘণ্টায় তৈরি, অস্কারের মঞ্চে নজর কাড়ল প্রিয়াঙ্কার বহুমূল্যের ‘স্নেক নেকলেস’

আচমকা বদলে গেল সলমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির নাম, কোন বিতর্কে এমন সিদ্ধান্ত?

অস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়ে কেঁদেই ফেললেন জেসি বাকলি

‘হাওয়া হাওয়া’ গানের জন্যে আমাকে ৪৫ লক্ষ টাকা দিয়েছেন ‘ধুরন্ধর’ নির্মাতারা’, বড় দাবি পাক গায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ