মুকুটে নয়া পালক! টোকিও ‘Anime Award’-এর ভারতীয় উপস্থাপক রশ্মিকা

ক্রাঞ্চারোল অ্যানিমে অ্যাওয়ার্ডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্যে রশ্মিকা মান্দানার ভক্ত এবং অ্যানিমে সম্প্রদায়ের কাছে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপিকা, আলিয়ার পর এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করতে চলেছেন ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসবের বিচারক, অস্কার, বাফটা মঞ্চের উপস্থাপক, কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন থেকে শুরু করে আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ হয়েছেন দীপিকা পাড়ুকোন। আলিয়াও গতবছর মেট গালাতে অংশগ্রহণ করেছিলেন ভারতীয় প্রতিনিধি হিসেবে। এছাড়া হলিউডে অভিনয়েও ডেবিউ করে ফেলেছেন আলিয়া ভাট, রিচা চাড্ডা প্রমুখ। সুতরাং প্রতিনিয়ত আন্তর্জাতিক মহলে ভারতীয় বিনোদনের শিল্পীরা গর্বিত করছে ভারতকে। এবার সেই তালিকায় নাম লেখালেন জাতির ক্রাশ রশ্মিকা মান্দান্না। যাকে শেষ দেখা গিয়েছিল, রণবীর কাপুরের সঙ্গে Animal। ছবিতে তাঁর ভূমিকা ব্যাপক প্রশংসনীয়ও ছিল। এবার তিনি মর্যাদাপূর্ণ ক্রাঞ্চারোল অ্যানিমে অ্যাওয়ার্ডস ২০২৪-এ ( Crunchyroll Anime Awards 2024 in Tokyo)ভারতের প্রতিনিধিত্ব করে ইতিহাস তৈরি করতে চলেছেন৷

ইভেন্টটি আগামী ২ মার্চ জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে৷ এই মেগা ইভেন্টে যোগদান রশ্মিকার কেরিয়ারে মাইলফলক হতে চলেছে। এর আগে অভিনেত্রী বেশ কয়েকবার অ্যানিমের প্রতি তাঁর ভালবাসার কথাও প্রকাশ করেছিলেন। তাঁর প্রিয় অ্যানিমে হল নারুতো শিপুডেন। অ্যানিমেটেড শিল্প নিয়ে যাঁরা কাজকর্ম করেন, তাঁদেরই বিশেষত অ্যানিমে পুরস্কার দেওয়া হয়। যাই হোক, এমন সম্মানীয় মঞ্চে রশ্মিকাকে ডাকা হয়েছে, তা জেনে নায়িকার ভক্তরাও রীতিমতো উচ্ছ্বসিত। ক্রাঞ্চারোল অ্যানিমে অ্যাওয়ার্ডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্যে রশ্মিকা মান্দানার ভক্ত এবং অ্যানিমে সম্প্রদায়ের কাছে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। ভক্তরা অধীর আগ্রহে তার উপস্থিতি এবং ইভেন্টে তিনি কী প্রভাব ফেলবেন তার জন্য অপেক্ষা করছেন৷ এই অনুষ্ঠানে যোগদানের ফলে রশ্মিকার জনপ্রিয়তা এবং ফ্যানবেস আরও বাড়বে।

ক্রাঞ্চারোল অ্যানিমে অ্যাওয়ার্ডস হল একটি বার্ষিক ইভেন্ট যা অ্যানিমে শিল্পে অসামান্য অর্জনকে স্বীকৃতি দেয়। এটি সারা বিশ্ব থেকে অ্যানিমে উত্সাহী, নির্মাতা এবং শিল্প পেশাদারদের একত্রিত করে। পুরষ্কার অনুষ্ঠান সেরা অ্যানিমে সিরিজ, চলচ্চিত্র, ভয়েস অভিনেতাদের পুরস্কৃত করে। রশ্মিকা Crunchyroll Anime Awards 2024-এ একাধিক বিশ্বমানের উপস্থাপকদের সঙ্গে যোগ দেবেন। যেখানে থাকবেন, বিভিন্ন দেশের সঙ্গীতজ্ঞ, ক্রীড়াবিদ এবং শিল্প পেশাদাররা। উল্লেখযোগ্য উপস্থাপকদের মধ্যে রয়েছেন, আমেরিকান পপ শিল্পী মেগান থি স্ট্যালিয়ন, ডালাস কাউবয় প্লেয়ার ডিমার্কাস লরেন্স এবং কুস্তিগীর মার্সিডিজ ভার্নাডো। এদিকে কাজের ফ্রন্টে, রশ্মিকা মান্দানা সম্প্রতি ‘ছাভা’ সিনেমার শুটিং শেষ করেছেন। অত্যন্ত সফল ‘অ্যানিমেল’-এর পর এটাই হবে তার পরবর্তী বলিউড সিনেমা। এছাড়াও তাঁকে আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পা 2 তেও দেখা যাবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে