Loading live market data...
Loading active stocks...
Connecting...

শ্যুটিংয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ রেহানার প্রেমিকের বিরুদ্ধে

এর আগে A$AP রকিকে চলতি বছর এপ্রিলে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে হামলার একটি অভিযুক্ত হিসেবে সন্দেহ করা হয়েছিল। এবং তাঁকে আটকও করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আইনি জটিলতার সম্মুখীন হলেন জনপ্রিয় হলিউড সিঙ্গার রেহানার ঘনিষ্ঠ A$AP রকি, যাঁর নাম রাকিম মায়ার্স। তাঁর বিরুদ্ধে শ্যুটিংয়ে ব্যবহৃত বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার অভিযোগ রয়েছে। ২০২১ সালে অক্টোবর মাসে শ্যুটিং চলাকালীন তাঁর কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। এমনকী একটি আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করারও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি জেলার অ্যাটর্নি জর্জ গ্যাসকন সোমবার র‌্যাপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

বিবৃতিতে, গ্যাসকোন বলেছেন যে, তাঁর অফিস এই ক্ষেত্রে সমস্ত প্রমাণগুলির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করছে। এবং সেখান থেকেই উঠে এসেছে যে, রকির বিরুদ্ধে যে বিশেষ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগটি উঠেছে তা প্রমাণিত। ঘটনা সম্পর্কে জেলা অ্যাটর্নি আরও বলেছেন, “একটি জনবহুল জায়গায় বন্দুক চালানো গুরুতর অপরাধ, যা কেবলমাত্র টার্গেট করা ব্যক্তির জন্যই নয়, হলিউডে আসা নিরপরাধ দর্শকদের জন্যও দুঃখজনক।” এর আগে A$AP রকিকে চলতি বছর এপ্রিলে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে হামলার একটি অভিযুক্ত হিসেবে সন্দেহ করা হয়েছিল। এবং তাঁকে আটকও করা হয়েছিল। পরে 550,000 USD বন্ডে সাইন করার তিন ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। সেই সময় র‌্যাপার A$AP রকি বার্বাডোস থেকে ফিরে এসেছিলেন। কারণ তখন তাঁর  বান্ধবী রেহানা গর্ভবতী ছিল। এর একমাস পরে এই দম্পতি তাঁদের প্রথম সন্তান, একটি শিশুপুত্রকে স্বাগত জানায়।

গতবছর যখন ৬ নভেম্বর হলিউডে রকি অভিযুক্ত হয়েছিলেন। ছবিতে যে অস্ত্র দেখানো হয়েছিল, তা আসলে সত্যিকারের বন্দুক দেখানো হয়েছিল। আর ছবিতে যখন তাঁরা শ্যুটিং করেছিল তখন পরপর দুবার গুলি চালিয়েছিলেন রকি, কিন্তু আদৌ কেউ বুঝতেই পারেনি যে তিনি যে অস্ত্রটি নিক্ষেপ করেছিলেন তা আসল। যদিও এই ঘটনার ফলে কোনও মৃত্যু হয়নি। তবে ঘটনায় একজন আহত হয়েছিলেন, যিনি A$AP এর প্রাক্তন বন্ধু। আগামী ১৭ আগস্ট মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে