‘সঙ্গমে অক্ষম’, মুখ খুললেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন

গত ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন সিংহ। ‘মোটা’, ‘সক্ষমে অক্ষম’, ‘ওজন বেশি’ এই সকল অভিযোগ তুলে রোশনকে কটাক্ষ করা হয় বলে দাবি করেছেন রোশন।

এই দিকে ১২দিন কেটে যাওয়ার পরও বিবাহবিচ্ছেদের কোন নোটিস পাননি বলে জানান রোশন। পাশাপাশি তাঁকে হেনস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোশন জানিয়েছেন, ‘শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সেখান থেকেই খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই। এ রকম নোংরা অভিযোগও আমাকে শুনতে হচ্ছে। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যাঁরা আমাকে জানিয়েছেন, তাঁরা আমার বিশ্বস্ত বন্ধু। আমি চোর অপবাদও পেয়েছি। আমি নাকি শ্রাবন্তীর এক কোটি টাকা নিয়ে চলে এসেছি! আমার প্রাক্তন বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি। ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে।’

তবে রোশনের দাবি, কোন অভিযোগ থাকলে তা যেন আদালতে এসে জানান শ্রাবন্তী।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার