ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

বিতর্ক কাটিয়ে আগামী তথা মে মাসেই মুক্তি পাচ্ছে সলমান খানের বহু প্রতীক্ষিত ছবি 'মাতৃভূমি'। ভারত- চিন গালওয়ান যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক কাটিয়ে আগামী তথা মে মাসেই মুক্তি পাচ্ছে সলমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘মাতৃভূমি’। ভারত- চিন গালওয়ান যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে এই ছবি। কিন্তু ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই বিতর্কে জেরবার। চিন থেকে দাবি তোলা হয়েছিল যে, ছবিতে চিনের সেনাদের ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিতর্কের সৃষ্টি হতেই দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়ে দেয় যে, এই ছবির মুক্তি দিতে হলে ছবির ৪০ শতাংশ দৃশ্য পুনরায় শুটিং করতে হবে। চিনকে নিয়ে কিছু ছবিতে রাখা যাবেনা। এমনকী বিতর্কের কারণেই ছবির নাম বদলে দেওয়া হয়েছে। আগে ছবির নাম রাখা হয়েছিল ‘দ্য ব্যাটেল অফ গালওয়ান’, কিন্তু এখন ছবির নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি’, অর্থাৎ দেশকে বাঁচানোর জন্যই চিনের বিরুদ্ধে ঝাঁপাবেন সলমান। সেটাই ছবির কাহিনীতে দেখানো হবে। এই নিয়েই আলোচনায় রয়েছে এই ছবি।

কিন্তু মদ্দা কথা, ঠিক কবে মুক্তি পাবে এই ছবি? আদৌ এ বছর মুক্তি পাবে? সম্প্রতি গুজব ছিল যে, বিতর্কের কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পাবেনা ‘মাতৃভূমি’, তাই নির্মাতারা ছবিটিকে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। এও শোনা গিয়েছিল যে, ২০২৭ সালে ছবি মুক্তি পাবে। এখনও ছবির শুটিং শেষ হয়নি। কিন্তু এখন শোনা যাচ্ছে, এগুলো সব গুজব। ‘মাতৃভূমি’ প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে। অভিনেতা সলমান খান নিজেই ছবিটির ওটিটি-তে মুক্তির পরিকল্পনা নাকচ করে দিয়েছেন। বিলম্ব এবং পুনঃচিত্রায়ণের পর, অবশেষে আগামী মাসেই মুক্তি পাচ্ছে মাতৃভূমি। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ‘সলমান খান এবং পরিচালক অপূর্ব লাখিয়া ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সলমান একজন মেগাস্টার হিসেবে পর্দাতেই রাজ করবেন। ‘মাতৃভূমি’ ছবিটি বিশাল পরিসরে নির্মিত হয়েছে। এটি বড় পর্দার জন্য নির্মিত একটি ছবি, তাই, ছবিটি ঘিরে থাকা সমস্যাগুলো সমাধান হয়ে গেলেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্মাতারা।’ এর আগে অনেকেই ভেবেছিলেন যে, যদি ছবিটি ওটিটি-তে মুক্তি পায়, তাহলে সেন্সরশিপ সংক্রান্ত সমস্যা এড়ানো যাবে। তবে তেমনটা হচ্ছে না। যদিও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্যেও প্রতিটি চলচ্চিত্রকে সেন্সর সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। অর্থাৎ সরাসরি জনসাধারণের সামনে উপস্থাপনের আগে চলচ্চিত্রটিকে সরকারের ছাড়পত্র পেতে হয়। তাই যেখানেই মুক্তি পাক না কেন ‘মাতৃভূমি’, সেন্সর সার্টিফিকেট পেতেই হবে সলমানের ছবির। জানা যাচ্ছে, ২০২৬ সালের ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি। ছবিতে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ, সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান