মিলল প্রযোজক, শুটিং শুরু হবে ‘হত্যাপুরী’-এর

সমস্যার সমাধান, বড় প্রযোজনা সংস্থার পরিবর্তে এবার হত্যাপুরী ছবির প্রযোজনার দায়িত্ব নিল নতুন প্রযোজনা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও বাঙালি দর্শকের সামনে ফেলুদাকে নিয়ে হাজির হতে চলেছেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। তবে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সঙ্গে কোন চরিত্রে কোন অভিনেতা অভিনয় করবেন সেই মতবিরোধকে ঘিরে দ্বন্দ্বের জেরে তাঁর আগামী ছবি ‘হত্যাপুরী’-এর শুটিং বন্ধ হয়ে যায়।

তবে সেই সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বড় প্রযোজনা সংস্থার পরিবর্তে এবার এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে কলকাতার প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মস ও ফ্লোরিডার প্রযোজনা সংস্থা ঘোষাল মিডিয়া। জানা যাচ্ছে জুন মাসের ১০ তারিখ থেকেই শুরু হতে পারে এই ছবির শুটিং।

বাঙালির মননে ফেলুদার এক আলাদাই জায়গা রয়েছে। তাই ফেলুদা চরিত্রকে নিয়ে কোনওরকম কমপ্রোমাইজ করতে রাজি নয়। আর তেমনি নিজের পছন্দের অভিনেতাদের নিয়েই নিজের এই ছবি তৈরি করতে বদ্ধপরিকর সন্দীপ রায়ের সঙ্গে এই নিয়েই মতবিরোধ সৃষ্টি হয় এসভিএফের।

ফেলুদা চরিত্রে সন্দীপ রায়ের পছন্দ ইন্দ্রনীল সেনগুপ্ত অন্যদিকে তাঁর জন্য আড়াই কোটি টাকা বিনিয়োগ করতে রাজি নয় প্রযোজনা সংস্থা। জানা যাচ্ছিল যে সৃজিত মুখোপাধ্যায়ের আগের ছবিতে ফেলুদা চরিত্রে কাজ করেছিলেন টোটা রায়চৌধুরী তাঁকেই নেওয়ার আর্জি জানান সন্দীপ রায়কে এসভিএফ। কখনও আবার আবির চট্টোপাধ্যায়কে নেওয়ার আর্জিও জানানো হয়েছিল।

কারণ ইন্দ্রনীল সেনগুপ্তের জন্য আড়াই কোটি টাকা বিনিয়োগ করতে রাজি নয় প্রথম সারির এই প্রযোজনা সংস্থা। আর সেখান থেকেই বিবাদের জেরে থমকে যায় ছবির শুটিং। খোঁজ শুরু হয় নতুন প্রযোজকের। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। খোঁজ মিলেছে নতুন প্রযোজনা সংস্থার। আগামী মাস থেকেই শুটিং শুরুর কথা রয়েছে।  

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?