আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থতাকে ডোন্ট কেয়ার! নাইটদের তাতাতে মুখ ঢেকে চেন্নাইয়ে উড়ে গেলেন শাহরুখ

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই তীব্র গরমের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর অসুস্থতার খবরে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। IPL মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে অভিনেতার দলের কোয়ালিফায়ার ম্যাচের ঠিক পরের দিনই অভিনেতা অসুস্থ হয়ে পড়ে ছিলেন। তাঁকে তড়িঘড়ি আমদাবাদ হাসপাতালে ভর্তি করানো হয়। ম্যাচের দিন KKR-এর জয়ের পরে অভিনেতা দর্শকদের শুভেচ্ছা জানাতে মাঠে নেমে যান এবং সকলের উদ্দেশ্যে হাত নাড়েন। আর তারপরই হোটেলে গিয়ে অভিনেতা অসুস্থ বোধ করেন। খেলা দেখার জন্যে আগের দিনই আমদাবাদে পৌঁছেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান, ছোটো ছেলে আবরাম খান।

তবে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে স্বামীকে দেখতে আমদাবাদে পৌঁছন নায়কের স্ত্রী গৌরী খান। যদিও একদিন রেখেই ২৩ মে অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন তিনি ভাল আছেন। আর IPL-এর ফাইনালে তিনি সপরিবারে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছিলেন অভিনেতার বন্ধু জুহি চাওলা। অবশেষে জল্পনাই হল সত্য। এবারের IPL মরসুমে KKR-এর প্রথম ম্যাচ থেকেই মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ খান। মাঠে থেকে নিজের দলকে উৎসাহও দিয়েছেন। তাই ফাইনালেও ব্যতিক্রম হবেনা। আজ সন্ধ্যে ৭ টা থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ফাইনাল ম্যাচ KKR-এর। খেলা হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। দলকে উৎসাহিত করতে চেন্নাই উড়ে গেলেন। রবিবার মুম্বাই বিমানবন্দরে অভিনেতাকে দেখা গিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

সঙ্গে ছিলেন তার সন্তান সুহানা খান এবং আবরাম। অভিনেতা একটি কালো হুডিতে ছদ্মবেশী নিয়েছিলেন। যাতে পাপারাজ্জিদের খপ্পরে না পড়তে হয় অভিনেতাকে। বিমানবন্দর থেকে খান পরিবারের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিনেতা এবং এসআরকে কন্যা সুহানাও তার বাবার সঙ্গে যোগ দিয়েছেন। তিনি একটি জলপাই ক্রপ টপ এবং নীল ডেনিম পরেছিলেন, যখন তার ছোট ভাই আবরাম একটি কালো টি-শার্টে পরেছিলেন। শাহরুখ খানের সহ-মালিকানাধীন কলকাতা দল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর ফাইনালে হায়দ্রাবাদের সঙ্গে খেলতে প্রস্তুত।

Published by:

Share Link:

More Releted News:

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ