স্ত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত, বাবা আইসিউ-তে ভর্তি, চিন্তায় ঘুম উড়েছে শোয়েবের

স্ত্রীর পর এবার অসুস্থ বাবা। বাবার জন্যে ভক্তদের প্রার্থনা করতে বললেন অভিনেত্রী দীপিকা কক্করের স্বামী তথা অভিনেতা শোয়েব ইব্রাহিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর পর এবার অসুস্থ বাবা। বাবার জন্যে ভক্তদের প্রার্থনা করতে বললেন অভিনেত্রী দীপিকা কক্করের স্বামী তথা অভিনেতা শোয়েব ইব্রাহিম। গতবছর থেকেই ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেতা। স্ত্রী দীপিকা কক্কর এই মুহূর্তে লিভার ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। দুটি বড় অস্ত্রোপচারের পরেও তিনি সুস্থ হননি। স্ত্রীর এহেন কঠিন লড়াইয়ে তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন শোয়েব। এমন পরিস্থিতিতে শোয়েবের পরিবারে আবারও অঘটন। অসুস্থ হয়ে পড়লেন তাঁর বাবা। দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতার বাবা। শোয়েব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তাঁর বাবার অসুস্থতার কথাটি জানিয়েছেন এবং বলেছেন তাঁর বাবাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টা খুব ভয়ে থাকবেন তাঁরা। গতকাল শোয়েব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘বাবার জন্য এখন আপনাদের সকলের প্রার্থনার দরকার। আজ সকালে বাবার আবার ব্রেন স্ট্রোক হয়েছে এবং তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।’  ২০২১ সালের জুলাই মাসে শোয়েবের বাবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যার ফলে তাঁর শরীরের বাঁ পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়। এই ঘটনার ৫ বছর পর আবারও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন শোয়েবের বাবা। শোয়েব ইব্রাহিমের ব্লগে মাঝে মধ্যেই তাঁর বাবাকে দেখা যায়। দিন দুয়েক আগেই শোয়েব তাঁর প্রযোজিত মিউজিক ভিডিও-র ঘোষণা দিয়েছিলেন। যার জন্যে তিনি দিনরাত খাটছেন, সেটাও জানিয়েছিলেন।

শুটিংয়ের জন্য রওনা হওয়ার সময়ও তিনি গতকাল বাবার সঙ্গে দেখা করে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তাঁর পরিবারে বিপদ ঘনিয়ে আসে। তাঁর বাবা ব্রেন স্ট্রোকে দ্বিতীয়বার আক্রান্ত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এদিকে গত বছর দীপিকা কক্করের লিভার ক্যান্সার ধরা পড়েছিল। এরপর তাঁর অস্ত্রোপচার হয়। তবে, এই বছরের মার্চে আবারও তাঁর শরীরে সিস্ট ধরা পড়ে, আবারও তিনি চিকিৎসাধীন। ঘন ঘন হাসপাতালে যেতে হচ্ছে তাঁকে। এর মধ্যে বাবাকে নতুন করে বিপদ বাড়ল শোয়েবের পরিবারের। শোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কর ২০১৮ সালে বিয়ে করেছেন এবং ২০২৩ সালে তাঁরা তাঁদের পুত্র রুহানকে পরিবারে স্বাগত জানান।

গার্দিওলা ও সালাহর বিদায়ী ম্যাচ আজ

বিমানে ফোন চার্জ দিতেই বিপত্তি! মাঝ আকাশে রুট বদলাল বিমান

সন্ধ্যার হালকা খিদেতে বাইরের খাবার নয়, বাড়িতেই বানান মজাদার আফগানি সয়াবিন চাঁপ

অফসাইডে গোল বাতিল কেন? মগড়ার মাঠে রেফারিকে বেধড়ক মারধরের অভিযোগ

গরমে হালকা খাবার, ২০ মিনিটেই তৈরি করুন ৬ ধরনের সুস্বাদু খিচুড়ি

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

প্রধানমন্ত্রীকে বুদবুদের শিল্পীর আঁকা ছবি উপহার শুভেন্দুর, বৈশিষ্ট্য কী?

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের