এই মুহূর্তে




অদিতির পর এবার WhatsApp-এ ‘শ্রিয়া শরণ’ সেজে প্রতারণা, ভক্তদের কী বার্তা দিলেন দক্ষিণী নায়িকা?

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে অপরাধ দিনের পর দিন বেড়েই চলেছে। যেখানে নিস্তার পাচ্ছেন না তারকা রাও। দিন কয়েক আগেই অভিনেত্রী অদিতি রায় হায়দারি, সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়েছিলেন যে, তাঁর নাম ব্যবহার করে কেউ ভুয়ো WhatsApp অ্যাকাউন্ট খুলেছেন। যাতে করে, তিনি আতঙ্কিত বোধ করছেন। এবার এমন প্রতারণার খপ্পরে পড়লেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রিয়া শরণ। ভক্তদের সাবধান করে জানালেন, যে কেউ হোয়াটসঅ্যাপে তাঁর ছদ্মবেশ ধারণ করছেন। তাঁর ছবি ব্যবহার করছেন। এবং শিল্পের লোকেদের সঙ্গে তাঁর নাম ব্যবহার করে যোগাযোগ করার চেষ্টা করছেন। এবং জানিয়ে দিচ্ছেন যে, তিনি তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

কিন্তু আদতে অভিনেত্রীর তরফ থেকে এমন কোনও ম্যাসেজ বা যোগাযোগ করা হয়নি বলে দাবি শ্রিয়া শরণের। আর এমন ঘটনায় অভিনেত্রী বিরক্ত। তাই তিনি ছদ্মবেশীকে ‘সময় নষ্ট করা’ বন্ধ করতে বলেছেন, এই আচরণকে ‘অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন। শ্রিয়া তাঁর ভক্তদের সতর্ক বুধবার (১৯ নভেম্বর) ইনস্টাগ্রামে ছদ্মবেশীর ভুয়ো প্রোফাইল টি তুলে ধরে লিখেছেন, “এই বোকা যেই হোক না কেন। দয়া করে লোকেদের কাছে লেখা এবং সময় নষ্ট করা বন্ধ করুন! দুর্ভাগ্যবশত, এটা অদ্ভুত। মানুষের সময় নষ্ট করার জন্য অনেক সময় আছে। কিন্তু আমার নেই। এটা আমার নম্বর নয়! বিশেষ করে এই ছদ্মবেশী খারাপ ব্যক্তি এমন লোক দের সঙ্গে যোগাযোগ করছে, যাদের আমি সঙ্গে আমি কাজ করতে ভালোবাসি! খুব অদ্ভুত! আপনি কেন এটি করার জন্য আপনার সময় নষ্ট করবেন?”

 

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

কর্মক্ষেত্রে, ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী কার্তিক সুব্বারাজ পরিচালিত, সুরিয়া এবং পূজা হেগড়ে অভিনীত তামিল রোমান্টিক অ্যাকশন থ্রিলার “রেট্রো”-তে একটি বিশেষ উপস্থিতি দেখাবেন।তেজা সাজ্জা, মাঞ্চু মনোজ, জগপতি বাবু, জয়রাম, শ্রিয়া শরণ এবং ঋতিকা নায়ক অভিনীত মিরাই-তেও শ্রিয়া অভিনয় করেছিলেন। ছবিটি ১২ সেপ্টেম্বর, ২০২৫ সালে মুক্তি পেয়েছিল। এরপর, শ্রিয়া তামিল ছবি ‘নন ভায়োলেন্স’-এ একটি নৃত্যসংগীত করেন, যা ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে, যেখানে মেট্রো শিরীষ, ববি সিমহা এবং যোগী বাবু প্রধান চরিত্রে অভিনয় করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় শাহরুখ তুললেন সেলফি, রবিবার মুম্বইতে মেসির সঙ্গে দেখা করবেন করিনা

রিকি কেজের বেঙ্গালুরুর বাড়িতে ডাকাতি, কার উপর আঙুল তুললেন গ্র্যামিজয়ী সুরকার?

২০২৬ সালে কেরিয়ার ধ্বংস হয়ে যাবে রণবীরের, জ্যোতিষ গণনায় ফাঁস বিস্ফোরক তথ্য

সপরিবারে তিরুপতিতে রজনীকান্ত, ভগবান ভেঙ্কটেশ্বরকে ৭২ কেজি চিনি ও গুড় উৎসর্গ

ফুটবলের রাজপুত্রের সঙ্গে সাক্ষাৎ বলিউড বাদশার, কী কথা হল‌ দুজনের

কলকাতায় মেসি ম্যাজিক! কোন কোন টলি তারকা থাকছেন যুবভারতীতে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ