এই মুহূর্তে

না ফেরার দেশে ‘পাতাললোক ২’ খ্যাত প্রশান্ত তামাং! আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা

নিজস্ব প্রতিনিধি : না ফেরার দেশে চলে গেলেন পাতাললোক-২ খ্যাত প্রশান্ত তামাং। রবিবার দিল্লির দ্বারকার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩।

জানা গিয়েছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান সম্পন্ন করেছেন তিনি। অনুষ্ঠান শেষ করে দিল্লিতে এসেছিলেন। দিল্লিতে নিজের বাড়িতেই ছিলেন। এদিন কোন শারীরিক অসুস্থতা হয়েছিল কিনা তা এখনও জানা যায়নি। হঠাৎ কি করে তার মৃত্যু হল তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। এদিন সকালে দ্বারকার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার ও অনুরাগীরা। পাতাললোক ২ ওয়েব সিরিজে স্নাইপার এর চরিত্রে অভিনয় করেছিলেন প্রশান্ত তামাং। ইন্ডিয়ান আইডল ২ এর বিজেতা ছিলেন নেপালি এই গায়ক। তারই আকস্মিক মৃত্যু যেন কোনভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে।

জানা গিয়েছে, ১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিং এ জন্ম হয়েছিল প্রশান্তের। কয়েকদিন আগেই কাটিয়ে এসেছেন জন্মদিন। ৪৩ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দার্জিলিং এর একটি স্কুলেই পড়াশোনা। অনেক ছোট বয়সে বাবাকে হারিয়েছিলেন। বাবা কলকাতা পুলিশে চাকরি করতেন। আঠারো বছর বয়স হওয়ার পর বাবার চাকরিটা পান প্রশান্ত তামাং। একসময় কলকাতা পুলিশের কাজ করতেন। কলকাতা পুলিশের অর্কেস্ট্রার দলে গানবাজনা করতেন। সহকর্মীদের কথা শুনেই প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছিলেন। ইন্ডিয়ান আইডল ৩ তে বিজয়ী হোন তিনি। তারপর থেকেই সংগীত শিল্পী হিসেবে সকলের কাছে পরিচিতি পান। একাধিক নেপালি ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। স্ত্রী ও কন্যাকে রেখে গেলেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রানির ‘মারদানি ৩’, কত মিনিটের ছবি?

শুটিং থেকে ফেরার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অভিনেত্রী অহনা দত্ত

‘ক্ষমা করব না’, গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন স্ত্রী সুনীতা

শুটিংয়ে কেন বই নিয়ে যান? নিজেই রহস্য ফাঁস করলেন মোশারফ করিম

ছয় বছর প্রেম করেও টাবুকে ধোঁকা দিয়েছিলেন সঞ্জয় কাপুর, কেন?

ফের ‘ডন’ চরিত্রে অভিনয় করবেন শাহরুখ, ফারহান আখতারের সামনে রাখলেন এই শর্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ