বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাশাপাশি টলিউডেও সুখবর। রবিবাসরীয় দিনে প্রথম সন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার। বাবা হলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। নিজেদের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি জানালেন তারকা দম্পতি। পোস্টে লিখলেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’ পোস্টটি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের শুভেচ্ছার ধুম উঠেছে। পাশাপাশি তারকা যুগলের সহকর্মীরাও তাঁদের অভিনন্দন জানাচ্ছেন। সূত্রের খবর, রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে অভিনেত্রীর কোল আলো করে এসেছে পুত্রসন্তান। মা এবং ছেলে দুজনেই ভাল আছেন। যদিও প্রেগন্যান্সির খবর প্রথম প্রথম আড়ালেই রেখেছিলেন তাঁরা। বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেও মুখ খোলেননি।

অবশেষে মাস দুয়েক আগে প্রেগন্যান্সির ঘোষণা দেন তাঁরা। যদিও এই অবস্থাতেই সমস্ত কাজের প্রতিশ্রুতি পালন করেছেন সোহিনী। বেশ কিছু সিরিজ ও সিনেমার শুটিংও সেরেছেন। দিন কয়েক আগে ‘বহুরুপী ২’-এর গান লঞ্চ অনুষ্ঠানেও উপস্থিত থেকেছেন সোহিনী। দিন কয়েক আগে ধুমধাম করে সোহিনীর সাধ অনুষ্ঠানও পালন করা হয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যাই হোক, ২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন শোভন-সোহিনী, ঘরোয়া আয়োজনে তাঁদের বিবাহ হয়। বিয়ের আগে দুজনেই আলাদা আলাদা সম্পর্কে ছিলেন। তাই একে অপরের প্রেমে পড়ার কয়েকদিনের মধ্যেই তাঁরা বিয়ে করে ফেলেন। তাই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যে ভক্তমহলের বাড়তি আগ্রহ ছিল, তা বলাই বাহুল্য। কিন্তু নিজেদের সম্পর্ক বা ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই খুব সংযত থেকেছেন তাঁরা।

তবে জুলাই মাসে মা হওয়ার খবর ঘোষণার পর বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী। কেননা ২০২৪ সালে আরজি করে তরুনী চিকিৎসকের ধর্ষণ-হত্যার ঘটনার সময়ে সোহিনী মন্তব্য করেছিলেন যে, ‘আমি চাই না, আমার সন্তানকে এমন একটা দেশে নিয়ে আসতে।’ তাই ট্রোল্ড হতেই মুখ খোলেন অভিনেত্রী। জানান, ‘তখন আমার এমন মনে হয়েছিল ঠিকই, কিন্তু সবসময়ই আমি মা হতে চেয়েছি। আমি জানি আমি ভবিষ্যতে সবটা সামলে নিতে পারব। যাতে এই পৃথিবীতে সব পরিস্থিতির মুখোমুখি হতে পারে, তেমনভাবেই আমি আমার সন্তানকে মানুশ করব।’ এদিকে গতকালই দ্বিতীয়বার কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বাবা হয়েছেন ‘ধুরন্ধর’ নায়ক রণবীর সিংহ।

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের সভাধিপতি হলেন দীপালি বালা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের