পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে FDA-এর শোকজ নোটিশের জবাব দিলেন শাহরুখ-অজয়-টাইগার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে ‘বিমল’ পান মশলা বিজ্ঞাপনের জন্যে অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে শোকজ নোটিশ পাঠিয়েছিল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে ‘বিমল পানমশলা’ প্রস্তুতকারক সংস্থা পিবি অ্যাগ্রো দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে। কিন্তু পিবি অ্যাগ্রোর দায়ের করা সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এবার FDA-এর সেই কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেন তিন তারকা। মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর কমিশনার তুকরাম মুন্ডে সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, শাহরুখ, টাইগার ও অজয় বলিউডের তিন তারকার কাছ থেকেই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এর মধ্যে দুই অভিনেতা সরাসরি এফডিএ-এর কাছে শুনানির জন্যে আবেদন জানিয়েছিলেন। সেই অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের উপস্থিতিতে ইতিমধ্যেই তাঁদের শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত মাসে ‘বিমল পানমশলা’র বিজ্ঞাপনের জন্যে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে নোটিশ পাঠিয়েছিল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। এফডিএ-র অভিযোগ ছিল, মহারাষ্ট্রজুড়ে নিষিদ্ধ তামাকজাত পানমশলা-গুটকা। কিন্তু ‘বিমল পানমশলা’-এর বিজ্ঞাপনের মাধ্যমে তিন অভিনেতাই পানমশলা ও গুটকার প্রচার চালাচ্ছে। এলাইচির নাম করে বিজ্ঞাপন করা হলেও, প্রকৃতপক্ষে এটি বিমল পান মশলা ব্র্যান্ডেরই প্রচার। এতে যুব সমাজের ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রচারের মাধ্যমে পানমশলা-গুটকার মতো তামাকজাত দ্রব্যগুলি খেতে যুব সমাজকে উৎসাহিত করছেন অভিনেতারা। যেহেতু তাঁরা পাবলিক আইকন। তাই তাঁদের উপর বিশ্বাসযোগ্যতা রয়েছে সমাজের। সেটাই কাজে লাগিয়েছে বিপণন সংস্থা। 

নোটিশে FDA আরও জানায়, অভিনেতারা যেন অবিলম্বে এই তামাকজাত দ্রব্যগুলির প্রচার বন্ধ করেন। তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে প্রচার সামগ্রীগুলি সরিয়ে দেন। এই নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। এন্ডোর্সমেন্ট-সম্পর্কিত নথি, যার মধ্যে চুক্তি, ক্যাম্পেইন সম্পর্কিত তথ্য, পারিশ্রমিকের বিবরণ দিতে বলা হয়েছিল তাঁদের। নয়তো আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছিল। এটি খাদ্য সুরক্ষা ও মান আইন ২০০৬-এর ধারার লঙ্ঘন। আইনের ৫৩ নম্বর ধারা অনুসারে, এই আইন লঙ্ঘন করলে ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে। এরপরেই এফডিএ-এর কারণ দর্শানোর নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিল ‘বিমল এলাইচি’ প্রস্তুতকারক সংস্থা পিবি অ্যাগ্রো। সেটাই খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

প্রসঙ্গত, অজয় দেবগন বেশ কয়েক বছর ধরে বিমলের প্রচারণার সঙ্গে যুক্ত আছেন। এরপরেই এই প্রচার অভিযানে যোগ দেন শাহরুখ খান। পরে অক্ষয় কুমার এতে যোগ দিলে বিতর্ক উঠতেই তিনি সরে যান। এরপর পর টাইগার শ্রফ এতে অংশ নেন। অজয় দেবগন এর আগে বিমলের সঙ্গে তাঁর সম্পর্কের পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন যে, তিনি পান মশলার নয়, বরং এলাচের প্রচার করছেন। শাহরুখ খানও একই কথায় সায় দিয়ে যুক্তি দিয়েছিলেন যে, এর দায় শুধু অভিনেতাদের ওপর না চাপিয়ে, ক্ষতিকর বলে বিবেচিত পণ্যগুলোর উৎপাদন বা বিক্রি বন্ধ করা উচিত।

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে