‘বিপদ কাটেনি’, বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা, এখন কেমন আছেন?

বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ অভিনেতা। মঙ্গলবার (৭ জুলাই) রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও তিনি পুলিশ অফিসার, আবার কখনও দুষ্টু লোক, হিন্দি থেকে বাংলা, দক্ষিণী চলচ্চিত্র মহলে দাপিয়ে কাজ করছেন তিনি। তাঁর অভিনয়ের প্রশংসা মুম্বই থেকে বাংলা সর্বত্র। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেতা রাজেশ শর্মাকে নিয়ে। ভাল নেই তাঁর শরীর। বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ অভিনেতা। মঙ্গলবার (৭ জুলাই) রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। জানা গিয়েছে, কিছুদিন আগে তাঁকে একটি মাকড়সা বা বিষাক্ত জাতীয় কোনও পোকা কামড় দিয়েছিল। এমনিতেই রাজেশ শর্মার ডায়াবেটিসের সমস্যা রয়েছে। সেই কারণেই মারাত্মক ইনফেকশন হয়ে গিয়েছে অভিনেতার শরীরে। ক্ষত এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যে, বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে। এখন কেমন আছেন অভিনেতা?

হাসপাতাল সূত্রের খবর, এখন তাঁর শরীর স্থিতিশীল হলেও বিপদ এখনও কাটেনি। এখনও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে তাঁর। অভিনেতাকে দেখতে সকাল-বিকেল হাসপাতালে যাচ্ছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় এবং তাঁর পরিচালক স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। অগ্নিদেবের ছবি ‘চোর’-এ কাজ করেছেন রাজেশ। সেই সুবাদে ভাল সম্পর্ক তাঁদের। সুদীপার কথায়, বিপদ এখনও কাটেনি অভিনেতার। সুগার ওঠানামা করছে। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছে। বন্ধুর অসুস্থতা নিয়ে খুবই চিন্তিত সুদীপা।

পুরো ঘটনাটির বর্ণনা দিয়ে সুদীপা বলেছেন, আসলে রাজেশের হায়দরাবাদে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে একটি ছবির শুটিং চলছিল। যেটির শুটিং চলছিল ‘রামোজি ফিল্ম সিটি’র ভিতরে একটি জঙ্গলে। যে দিন এই ঘটনাটি ঘটেছে সে দিন শটের ফাঁকে টেকনিশিয়ানদের সঙ্গে জঙ্গলের মধ্যেই একটি জায়গায় চা খেতে গিয়েছিলেন রাজেশ। ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় রয়েছে, সে বিষয়ে সতর্ক ছিলেন সকলে। কিন্তু রাজেশ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। সেখানেই বিষাক্ত কোনও মাকড়সা কামড়ে দেয় রাজেশকে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে তাঁর শরীরে। কলকাতায় এসে বিষয়টা আরও মারাত্মক হয়। জ্বর আসছে-যাচ্ছে অভিনেতার। ছেলেকে হাসপাতালে দেখভাল করছেন তাঁর বয়স্ক মা। ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে গোটা বিষয়টা দেখছেন বলেই জানিয়েছেন সুদীপা।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ