এই মুহূর্তে

সুস্থ হয়ে ‘ও মোর দরদিয়া’ সেটে ফিরলেন রণিতা, এখন কেমন আছেন অভিনেত্রী?

নিজস্ব প্রতিনিধি: সুস্থ হয়েই শুটিং সেটে ফিরলেন অভিনেত্রী রণিতা দাস। তবে শারীরিক দুর্বলতা আছে। অস্বস্তি রয়েছে। তাই মনের জোর কমেছে। তবে ভাল বন্ধুকে পেয়ে মনের জোর বেড়েছে অভিনেত্রীর। তাই সবকিছু উপেক্ষা করে প্রাণের বন্ধুকে নিয়েই ‘ও মোর দরদিয়া’ সেটে ফিরলেন অভিনেত্রী। গত ২১ জানুয়ারি শুটিং করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। প্রচন্ড মাথা যন্ত্রণা থেকে কয়েকবার বমি হয় তাঁর। তা নিয়েই শুটিং সারেন। মাথা যন্ত্রণা কমানোর কয়েকটি ওষুধও খান। তাও তাঁর অসুস্থতা কমেনি। এরপর সেট থেকেই তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ‘বাহামণি’কে। সরস্বতী পুজোর সকালে হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে নিজের শারীরিক অবস্থার আপডেট দেন অভিনেত্রী।

যেখানে দেখা যায়, অভিনেত্রীর হাতে স্যালাইনের চ্যানেল করা। আরেকটি ছবিতে তাঁকে হাসপাতালে বেডে শুয়ে থাকতে দেখা যায়। তাঁকে উদাসীনভাবে তাকিয়ে থাকতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘এই সময়টা ব্যাখ্যা করা কঠিন। কিন্তু যারা আমাকে সত্যিই ভালোবাসেন, তারা এখন আমাকে আরও শক্ত করে ধরে রাখুন। কারণ এখনও আমি সূঁচ আর রক্ত ​​দেখলে ভয়ে কেঁপে উঠি। আসলে ঈশ্বর কখনও কখনও আমাদের কিছু নির্দিষ্ট মুহূর্তে ফেলে দেন। যাতে আমরা বুঝতে পারি কোথায় আমরা মানসিক ভাবে নিরাপদ এবং সুরক্ষিত। এবং কোথায় নয়! আমি এখন ঈশ্বরের হাতে আছি এবং তিনি আমার যত্ন নিচ্ছেন।’ যত তাড়াতাড়ি সম্ভব শুটিং ফ্লোরে ফেরার যথাসাধ্য চেষ্টা করছেন বলেও জানিয়েছিলেন তিনি। অবশেষে কথা রাখলেন অভিনেত্রী। সুস্থ হওয়ামাত্রই ফিরলেন শুটিং সেটে।

এই ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পর ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী। বিশ্বজিৎ ঘোষের সঙ্গে তাঁর জুটি বেশ প্রশংসিত হচ্ছে। সেই কারণে টিআরপিতেও ভাল ফলাফল করছে এই ধারাবাহিক। যাই হোক, অভিনেত্রী সাময়িক বিরতির পর যেদিন কাজে ফিরলেন, সেদিনই ছিল ধারাবাহিকের পরিচালকের জন্মদিন। তাই স্বাভাবিকভাবে দিনটি যেন আরও বিশেষ হয়ে ওঠে রণিতার কাছে। ইনস্টাগ্রামে নিজেই বেশ কয়েকটি ছবি শেয়ার করে পরিচালককে ‘প্রাণের সঙ্গী’ বলে অভিহিত করেন অভিনেত্রী। পরিচালকের জন্মদিনের কয়েকটি ছবি ভাগ করে নিয়ে রণিতা বলেন, তাঁর বন্ধুই তাঁকে সাহস জুগিয়েছেন। তাই তিনি কাজে ফিরতে পারলেন। রণিতার অসুস্থতা কাটিয়ে কাজে ফেরার খবরে খুশি তাঁর অনুরাগীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভোলে বাবা পার করেগা’-র কাহিনী বদলাচ্ছে, দেখা যাবে না আর নীল-মধুমিতাকে, কারা আসছেন?

অশ্লীল শব্দ বাদ, শেষ মুহূর্তে শাহিদ কাপুরের ও’রোমিওর একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড

ঢাকায় ভোট দিলেন সত্যজিৎ রায় ও গৌতম ঘোষের ছবির দুই নায়িকা

প্রতিশ্রুতি রক্ষা করেননি রাজপাল যাদব, জেলেই থাকার নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘কোনও সম্প্রদায়কে অপমানের অধিকার কারও নেই’, ‘ঘুষখোর পণ্ডিত’ ছবির নাম পরিবর্তনে সুপ্রিম নির্দেশ

টিআরপিতে চমক! শীর্ষাসন দখলে জোড়া মেগা, আবারও মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ