যশের সঙ্গে ঘনিষ্ঠতা কিয়ারার, কটাক্ষের ঝড় উঠতেই স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিলেন সিদ্ধার্থ

‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার দেখার পর স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন সিদ্ধার্থও। স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষার শেষে শনিবার (৮ অগস্ট) বেঙ্গালুরুতে লঞ্চ হয়েছে যশের ‘টক্সিক’-এর ট্রেলার। যেখানে স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন যশ। ছিলেন ছবির তিন নায়িকা, তারা সুতারিয়া, নয়নতারা এবং কিয়ারা আদভানি। ছবির দুটি গান ইতিমধ্যেই দর্শকমনে ব্যাপক সাড়া ফেলেছে। যদিও গানগুলিতে কিয়ারার সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষের ঝড় বয়ে গিয়েছে। কিন্তু এতে যশের স্ত্রী বা কিয়ারার স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার কোনও আপত্তি নেই। বারবার তা প্রমাণ করছেন সিদ্ধার্থ। গতকাল যশের সঙ্গে বসে টক্সিকের রোমহর্ষক ট্রেলার দেখেছেন অভিনেতার স্ত্রী। সাদা পোশাকে অসাধারণ দেখাচ্ছিল কিয়ারাকে।

‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার দেখার পর স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন সিদ্ধার্থও।রবিবার (৯ অগস্ট) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিদ্ধার্থ কিয়ারার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করে লিখেছেন, ‘প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, আবেগ—এই সবকিছুই বড় পর্দায় ফুটে উঠবে। এটা তোমার অন্যতম সেরা কাজ হতে চলেছে, কি! তুমি এবং পুরো টিম যে জাদু তৈরি করেছ, তা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। টক্সিকের গোটা টিমকে অনেক শুভকামনা। ২৬ অগস্টের অপেক্ষায় রইলাম।’

ছবিটির ট্রেলারেও যশের সঙ্গে কিয়ারার অন্তরঙ্গ মুহূর্ত ফুটে উঠেছে। আর তাঁদের এই অন-স্ক্রিন কেমিস্ট্রির চরম কটাক্ষ করেছেন নেটপাড়ার একাংশ। গতকাল ট্রেলার অনুষ্ঠানে কিয়ারাকে নিয়ে ওঠা সমালোচনার বিষয়ে কথা বলেছেন যশ। তাঁর কথায়, ‘ছবিতে কিয়ারা যে চরিত্রে অভিনয় করেছেন তা দর্শকরা, দেখতে পাবেন একটি ঝলক মাত্র। এই চরিত্রটির জন্য কিয়ারা অনেক কঠোর পরিশ্রম করেছেন। একজন অভিনেতা হিসেবে দুর্ভাগ্যবশত তোমাকে যা কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা নিয়ে মাথা ঘামাবে না। তুমি যেটা মনে করেছো, সেটাই করেছো। মানুষ তার প্রশংসা করবে, মানুষ তার কদর করবে।’

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের