‘এমনি’-র সূত্র কোথায়? ১০ বছর পর শুভশ্রীকে কাছে পেয়েই রহস্য উদ্‌ঘাটন দেবের

অবশেষে ৯ বছরের অপেক্ষার অবসান! একসঙ্গে ধরা দিলেন দেব-শুভশ্রী ওরফে ভক্তদের দেওয়া নাম দেশু।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ৯ বছরের অপেক্ষার অবসান! একসঙ্গে ধরা দিলেন দেব-শুভশ্রী ওরফে ভক্তদের দেওয়া নাম দেশু। যাদের একসঙ্গে দেখার জন্যে তরুণ প্রজন্ম একপ্রকার ব্যাকুল হয়ে উঠেছিলেন, ভক্তদের সেই চাহিদা মেটালে ন দেশু। সৌজন্যে ‘ধূমকেতু’, প্রায় ৯ বছর পরে মুক্তি পেতে চলেছে ছবিটি। এটাই ছিল দেব-শুভশ্রীর শেষ ছবি। এরপরে আর তাঁদের কোনদিন পর্দায় দেখা যায় নি, পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একসঙ্গে তারা ধরা দেননি। বাস্তবেও প্রেমিক জুটি ছিলেন দেব-শুভশ্রী। কিন্তু আচমকাই তাঁদের বিচ্ছেদ ভক্তদের মন ভেঙে দেয়। চ্যালেঞ্জ থেকে পরাণ যায় জ্বলিয়া রে, একাধিক সুপারহিট ছবি তাঁরা একসঙ্গে দর্শকদের উপহার দিয়েছেন। উত্তমকুমার-সুচিত্রা সেন, প্রসেনজিৎ-ঋতুপর্ণা সেনগুপ্তের বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি ছিলেন দেব-শুভশ্রী, যাঁদের নিয়ে ভক্তদের এত উন্মাদনা ছিল, এবং এখনও রয়েছে।

যাই হোক, দীর্ঘ ৯ বছর পর অবশেষে রিলিজ হচ্ছে ধূমকেতু। দেব শুভশ্রী কে একসঙ্গে দেখার জন্যে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন ভক্তরা। আর ভক্তদের আরও কাছাকাছি পৌঁছতে সোমবার (৪ অগস্ট) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল ধুমকেতুর ট্রেলার রিলিজের আসর। আর ইভেন্টটি সম্পূর্ণ নিজ দায়িত্ব আয়োজনে করেছেন অভিনেতা-সাংসদ দেব। যদিও দেব শুভশ্রী জুটির পথ এখন অনেকটাই ভালো আলাদা হয়েছে। পরিচালক রাছ চক্রবর্তীকে বিয়ে করে এখন দুই সন্তানের মা শুভশ্রী, অন্যদিকে দেব এখনও বিয়ে না করলেও কথিত প্রেমিকা রুক্মিনী মৈত্রের সঙ্গে ব্যস্ত। তবুও যেন দেব-শুভশ্রীর আজ একসঙ্গে নজরুল মঞ্চে হাজির ভক্তদের চোখ জুড়িয়েছে।

কথা অনুযায়ী, একসঙ্গে ভক্তদের সামনে ধরা দিয়েছেন সুপারস্টার জুটি। কালো পোশাকে তারকা জুটিকে দেখে আবার যেন সেই নস্টালজিয়ায় ভাসলেন দেশু-র ভক্তরা। আজ তাদের দেখতে ভক্তদের ভিড় উপচে পড়েছিল নজরুল মঞ্চে। আজ সকাল থেকে দক্ষিণ কলকাতার ‘নজরুল মঞ্চ’-এর বাইরে থিকথিক করছিল ভিড়। প্রায় এক যুগ পরে দেব এবং শুভশ্রীকে দেখার লোভ কেউই যেন সামলে উঠতে পারছিলেন না। যেন কলকাতার বুকে ছোট্ট দুর্গাপুজোর সেলিব্রেশন হয়ে গেল। কেউ দেড় মাসের বাচ্চাকে কোলে নিয়েই চলে এসেছেন ইতিহাস সাক্ষী হতে। যাই হোক, ধূমকেতুর ট্রেলার লঞ্চের আগেই দেব-শুভশ্রী এন্ট্রি নেন মঞ্চে। তাদেরকে স্বাগত জানানো হয়েছে কখনও ‘চ্যালেঞ্জ’ ছবির গানে, কখনও আবার ‘পরান যায় জ্বলিয়া রে’র গানে। গত তিন দিন ধরে ‘নজরুল মঞ্চ’-এ ঢুঁ দিচ্ছিলেন তৃণমূল সাংসদ। যাতে সবটা নির্বিঘ্নে মেটে। এদিন ধূমকেতুর প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক দেবের বাবা গুরুপদ অধিকারী এবং বোন দীপালি অধিকারীও। একের পর এক দেব-শুভশ্রীর গান মঞ্চে।

এদিন দেবের পরনে ছিল কালো স্যুট, চোখে রোদ চশমা। আর ‘ব্ল্যাক লেডি’ সেজে ক্যামেরাবন্দি হলেন শুভশ্রী। এদিন মঞ্চে এন্ট্রি নিয়েই ‘রোমিও’র গানের তালে তাল মেলালেন দেশু। তখন চারিদিকে শুধুই চিৎকার। ৯ বছর পর কাছাকাছি তাঁরা। প্রথম দেখা হওয়ার পরে কী কথা হল তাঁদের? প্রথমেই ‘এমনি’ উৎসের সন্ধান দিতে শুভশ্রী দেবকে দেখে হলে উঠলেন ‘আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে?’ তখন দেব বলেন কেন? তখন শুভশ্রী বলেন, এমনি। ব্যাস এটাই এখন ট্রেন্ড। অন্যদিকে মঞ্চে দেব শুভশ্রী কে নিয়ে বললেন, ‘আমি ওর সাক্ষাৎকারগুলো দেখছিলাম। খালি ওর হাসিটা মিস করেছি। বললাম একটু হাসো।’ শুভশ্রী বললেন, ‘আমাদের জুটিটাকে টিকিয়ে রাখতে আমি আর দেব এতটা চেষ্টা করিনি, যতটা দর্শকরা করেছেন। কিন্তু দর্শকের ভালবাসায় আমাদের জুটি এখনও রয়ে গিয়েছে সকলের মনে।’ এরপরেই ভাসান বাপি রোহনের সঞ্চালনায় নানারকম প্রশ্নের উত্তর দিতে থাকেন দেব শুভশ্রী, এবং তাদের কথায় উৎফুল্ল হয়ে ওঠে অনুরাগীরা। শেষে দুজনের সেলফি তোলার মূহুর্তও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুধু তাই নয়, দুজনে একসঙ্গে নিজেদের ছবির গানে পারফরম্যান্সও করলেন। 

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল