‘এই অনুভূতি চিরন্তন’, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন বনি-কন্যা অংশুলা কাপুর

কাপুর পরিবারের খুশির আবহাওয়া। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে বাগদান সারলেন অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। তথা জাহ্নবী ও খুশি কাপুরের সৎ দিদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাপুর পরিবারের খুশির আবহাওয়া। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে বাগদান সারলেন অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। তথা জাহ্নবী ও খুশি কাপুরের সৎ দিদি। তথা পরিচালক-প্রযোজক বনি কাপুরের প্রথম স্ত্রীর কন্যা। বাগদানের একাধিক ছবি শেয়ার করে খুশির খবরটি দিলেন অংশুলা নিজেই। গত বৃহস্পতিবার (২ অক্টোবর), গুজরাতি রীতিতে বাগদান সেরেছেন আনশুলা। শনিবার (৪ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের বাগদানের একাধিক ছবি শেয়ার করে সকলকে চমকে দিলেন অংশুলা। তাঁর বাগ দানের অনুষ্ঠানটি ছিল পরিবারমুখর। যেখানে অর্জুন, বনি কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সোনম কাপুর এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এদিন ছবিগুলি শেয়ার করে অংশুলা দীর্ঘ ক্যাপশন লিখেছেন, “এটা শুধু আমাদের বাগদান ছিল না, এটা ছিল প্রতিটি ছোট ছোট বিবরণে ভালোবাসার প্রকাশ। রোকার প্রিয় শব্দগুলি “সর্বদা এবং চিরকাল” একই রকম থাকবে। তার ভালোবাসা আমাকে বিশ্বাস করিয়েছে যে রূপকথা কেবল বইয়ে থাকে না, তারা এই ধরনের মুহূর্তগুলিতে বেঁচে থাকে। এক ঘর হাসি, আলিঙ্গন, আশীর্বাদ এবং আমাদের পৃথিবীকে পূর্ণ করে তুলেছে। তার ফুলে, তার কথায়, তার আসনে, তার উপস্থিতি আমি সবসময় অনুভব করি। আমার মনে আছে কেবল চারপাশে তাকিয়ে ভাবছি: চিরকাল এটাই হওয়া উচিত।”

 

 

View this post on Instagram

 

A post shared by Anshula Kapoor (@anshulakapoor)

উল্লেখ্য, একটি ডেটিং অ্যাপে অংশুলা এবং রোহনের দেখা হয়েছিল। এই বছরের জুলাই মাসে, অংশুলাকে বিদেশের মাটিতে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহন। আর অংশুলা তাতে রাজিও হয়ে যান। সেই সময়ে বিয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিয়ে একটি পোস্টে অংশুলা লিখেছিলেন, “আমি কখনও রূপকথায় বিশ্বাসী মেয়ে ছিলাম না। কিন্তু রোহান সেদিন আমাকে যা দিয়েছিল তা ভোলার নয়। কারণ এটি ইচ্ছাকৃত ছিল। চিন্তাভাবনাপূর্ণ। বাস্তব। আমরা। আমি পরস্পরকে হ্যাঁ বলেছিলাম।” তবে অংশুলার বাগদানের দিন জাহ্নবী এবং খুশি পাপারাজ্জিদের জন্য পোজ না দেওয়ায়, নেটিজেনরা অনুমান করেছিলেন যে, তারা দিদির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে, তাদের ছবি প্রমাণ করে যে দুজনেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে অংশুলা এবং রোহনের বিয়ের তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর