এই মুহূর্তে




ঠিক যেন মন্নত! রাত ১২ টা থেকেই জিতের বাড়ির সামনে ভক্তের ভিড়, জন্মদিনে কী প্ল্যান নায়কের?

নিজস্ব প্রতিনিধি: রাত থেকেই টলিউড সুপারস্টার জিতের বাড়ির নিচে ভক্তদের ভিড়, রবিবার সকাল হতেই সেই ভিড় দ্বিগুণ হয়। যা দেখে ধরতেই পারবেন না, কোথায় দাঁড়িয়ে আছেন কলকাতায় নাকি মুম্বই। হ্যাঁ, শাহরুখ খানের জন্মদিনে ঠিক এমনই দৃশ্য দেখা যায়, মন্নতের বাইরে যেন মেলা বসে। একবার নায়ককে দেখার জন্যে দেশের কোনে কোনে থেকে মন্নতে ছুটে যান ভক্তরা। মুম্বইয়ের মতো ঠিক একই দৃশ্য দেখা যায় কলকাতা তেও। প্রতিবছর জিতের জন্মদিনে। আজ টলিউড বস সুপারস্টার জিতের ৪৭ তম জন্মদিন। আর বসের জন্মদিন উপলক্ষে গতকাল রাত থেকেই অভিনেতার বাড়ির সামনে ভক্তদের ভিড় দেখার মতো। রবিবার সকাল থেকে এই ভিড় আরও বেড়েছে। জিতেন্দ্র মদনানি ওরফে জিৎ বাংলা কমার্শিয়াল ছবির রাজা। 

তবে টলিউডের সুপারস্টার হলেও তাঁকে সেভাবে ফিল্মি পার্টিতে দেখা যায় না। লাইমলাইটেও খুব কম আসেন অভিনেতা। কাজের বাইরে তিনি একেবারে ফ্যামিলি ম্যান। ছেলে-মেয়ে স্ত্রীকে নিয়েই অবসর কাটাতে ভালোবাসেন অভিনেতা। আজ বাড়িতেই পরিবারের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন অভিনেতা। পাশাপাশি কোনও ভক্তকে নিরাশ করেন নি। ভক্তদের সেলফির আব্দার পূরণ করেছেন। জিতের বাইরে এই মূহুর্তে অজস্র ভক্তের ভিড়। বেলুন দিয়ে অভিনেতার বাইরে ভিড় জমিয়েছেন সকলে। আর জিতের বাইরের এই দৃশ্য মনে করাচ্ছে ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনের কথাও। 

শনিবার মধ্যরাতেই বাড়ির বারান্দায় এসে দাঁড়ান তিনি। পরনে ছিল সবুজ জ্যাকেট, মাথায় টুপি। হাসিমুখে ভক্তদের হাত নাড়ান জিৎ। পাশে ছিল তাঁর পরিবার। রবিবার সকালে জিতের বাড়ির গেটের সামনে হ্যাপি বার্থডে টাঙান ভক্তরা। জিতের গান গেয়ে তাঁকে শুভেচ্ছা জানান। পরনে সাদা টি-শার্ট, ডেনিম জ্যাকেট ও সানগ্লাস পরে বারান্দায় বেরিয়ে আসেন অভিনেতা। পাশে রয়েছে ছেলে রৌনভ ও মেয়ে নব্যা। পরে ছেলেকে কোলে নিয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। তাদের আনা কেক কাটেন। প্রায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে রাজ করছেন জিত। অবাঙালি হলেও তাঁর স্পষ্ট বাংলা ভাষা শুনলে অবাক হতে হয়। কেরিয়ারে হিট-ফ্লপ থাকলেও ভক্তসংখ্যা কিন্তু কম নেই তাঁর। জন্মদিনে তাঁর বাড়ির সামনে ভক্তের ভিড় সেই প্রমাণ দেয়। আগামিতে জিৎ-কে দেখা যাবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লন্ডনে চুপিসারে বিয়ে, রয়েছে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক, চেনেন সানি দেওলের স্ত্রী পূজাকে?

যমজ নয় একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেবেন ভারতী, বিস্ফোরক দাবি অভিনেত্রীর স্বামীর

সম্পর্ক ভাঙছে উদয়-অনামিকার? গুঞ্জন নেট দুনিয়ায়

তেলেঙ্গানায় ফিল্ম সিটি গড়ছেন সলমন, বিনিয়োগ ১০ হাজার কোটি টাকা

অ্যাকশন-প্রেমীদের অপেক্ষা শেষ! শীঘ্রই শুরু হচ্ছে কিং খানের ‘পাঠান ২’-এর শুটিং, মুক্তি কবে?

মেসির ভারত সফরঃ মুম্বইতে টাইগার, জনের সঙ্গে র‍্যাম্পে হাঁটতে চলেছেন ফুটবল ‘গোট’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ