এই মুহূর্তে




ফের শোকের ছায়া দক্ষিণী ইন্ডাস্ট্রিতে! প্রয়াত কিংবদন্তি কৌতুক অভিনেতা উমেশ

নিজস্ব প্রতিনিধি: ফের শোকের ছায়া কন্নড় ইন্ডাস্ট্রিতে! দীর্ঘকালীন অসুস্থতার পর রবিবার (৩০ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত কন্নড় অভিনেতা শ্রীকান্ত্য উমেশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর পরিবার তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা। সম্প্রতি তাঁকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেও রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সূত্রের খবর। কন্নড় ইন্ডাস্ট্রিতে প্রায় পাঁচ দশকের কেরিয়ার। স্বাভাবিক ভাবেই তাঁর মৃত্যুতে গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের পরিবেশের সৃষ্টি হয়েছে। তিনি প্রায় ৩৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন।

১৯৪৫ সালের ২৪ এপ্রিল মাইসুরুতে জন্মগ্রহণ করেছিলেন উমেশ। মাত্র চার বছর বয়স থেকেই তিনি অভিনয় যাত্রা শুরু করেছিলেন। প্রাথমিক জীবনে তিনি ‘লঞ্চাবতারা’ খ্যাত মাস্টার কে হিরন্নাইয়াহের থিয়েটার গ্রুপে অভিনয় করেছেন। পরবর্তীতে, তিনি গুব্বি বীরান্নার থিয়েটার দলে যোগ দেন। এরপর ১৯৬০ সালে তিনি কন্নড় ইন্ডাস্ট্রিতে বড় ব্রেক পান। ‘মক্কালা রাজ্য’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি রাতারাতি স্টার হয়ে ওঠেন। তবে এরপর তাঁকে অভিনয়ে টিকে থাকতে অনেক সংগ্রাম করতে হয়েছিল। যার ফলে তিনি থিয়েটারে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপর তিনি ১৯৭৭ সালে ‘কথা সংগাম’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে তার পরবর্তী যাত্রা শুরু করেন। তারপর থেকে উমেশকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

তিনি ‘নগর হোল’ (১৯৭৮), ‘গুরু শিষ্যরু’ (১৯৮১), ‘অনুপমা’ (১৯৮১), ‘কামানা বিল্লু’ (১৯৮৩) এবং ‘ভেঙ্কটা ইন সঙ্কটা’ (২০০৭) এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছিলেন। এই অভিনেতা তাঁর সময়ের সকল শীর্ষস্থানীয় কন্নড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। কন্নড় ম্যাটিনি আইডল রাজকুমার, বিষ্ণু বর্ধন, অম্বরীশ, শ্রীনাথ, শঙ্কর নাগ, অনন্ত নাগ, অরবিন্দ রমেশ, বি সরোজা দেবী এবং ভারতী, তামিল অভিনেতা শিবাজি গণেশন, রজনীকান্তের মতো একাধিক অভিনেতার সঙ্গেও তিনি অভিনয় করেছেন। উমেশ ছিলেন একজন বহুমুখী অভিনেতা। ১৯৭৫ সালে ‘কথা সঙ্গম’-এ সেরা সহ-অভিনেতার জন্য তিনি কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৩ সালে থিয়েটারে অবদানের জন্য কর্ণাটক নাটক আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেডি(এস) নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুতিনকে বহণকারী বিমানের গায়ে লেখা “Россия” , এর মানে জানেন?

পুতিন প্রথম নয়, ওবামা-হাসিনাদেরও স্বাগত জানাতে প্রোটোকল ভেঙেছিলেন মোদি

দিল্লিতে এলেন রুশ প্রেসিডেন্ট পুতিন, বন্ধুকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির মোদি

দিল্লিতে অভিজাত হোটেলের রাজকীয় ঘরে থাকবেন পুতিন, এক রাতের ভাড়া শুনলে পিলে চমকে যাবে

১৭০ কোটি টাকার প্রাসাদে বসেই নাকি আতিথ্য গ্রহণ করবেন পুতিন!

ঠিক যেন যুদ্ধজাহাজ, অরাস সেনাটে চড়েন পুতিন, কী আছে এতে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ